Ezekiel 32:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা খৎনা-না-করানো মারা যাওয়া সেই বীরদের সঙ্গে শয়ন করবে না, যারা তাদের যুদ্ধের সাজ-পোশাকসুদ্ধ পাতালে নেমে গেছে ও যাদের তলোয়ার তাদের মাথার নিচে রাখা গেছে ও যাদের অপরাধ তাদের অস্থির উপরে রয়েছে, কেননা জীবিতদের দেশে তারা বীরদের ত্রাসভূমি ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা শুয়ে নেই তাদের সঙ্গে যারা যুদ্ধে মারা গেছে, যারা যুদ্ধের অস্ত্রশস্ত্র নিয়ে কবরে গিয়েছে—যাদের তরোয়াল তাদের মাথার নিচে রাখা হয়েছে? তাদের অপরাধ তাদের হাড়গোড়ের উপর রয়েছে—যদিও এই সৈন্যরা জীবিতদের দেশে ভয় ছড়িয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহারা অচ্ছিন্নত্বক্ লোকদের পতিত সেই বীরগণের সহিত শয়ন করিবে না, যাহারা আপন আপন যুদ্ধসজ্জাশুদ্ধ পাতালে নামিয়া গিয়াছে, ও যাহাদের খড়্গ তাহাদের মস্তকের নীচে রাখা গিয়াছে, ও যাহাদের অপরাধ তাহাদের অস্থির উপরে রহিয়াছে, কেননা জীবিতদের দেশে তাহারা বীরগণের ত্রাসভূমি ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা অচ্ছিন্নত্বক্ লোকদের পতিত সেই বীরগণের সহিত শয়ন করিবে না, যাহারা আপন আপন যুদ্ধসজ্জাসুদ্ধ পাতালে নামিয়া গিয়াছে, ও যাহাদের খড়্গ তাহাদের মস্তকের নিচে রাখা গিয়াছে, ও যাহাদের অপরাধ তাহাদের অস্থির উপরে রহিয়াছে, কেননা জীবিতদের দেশে তাহারা বীরগণের ত্রাসভূমি ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সুন্নত-না-করানো অন্যান্য যোদ্ধাদের সংগে শুয়ে থাকবে না। সেই যোদ্ধারা তাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র নিয়ে মৃতস্থানে নেমে গেছে, তাদের তলোয়ার তাদের মাথার নীচে রাখা হয়েছে আর তাদের পাপের শাস্তি তাদের হাড়গোড়ের উপরে রয়েছে। তারাও জীবিতদের দেশে ভয় ছড়িয়ে দিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা খৎনা-না-করানো অন্যান্য যোদ্ধাদের সংগে শুয়ে থাকবে না। সেই যোদ্ধারা তাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র নিয়ে কবরে নেমে গেছে, তাদের তলোয়ার তাদের মাথার নীচে রাখা হয়েছে আর তাদের গুনাহের শাস্তি তাদের হাড়গোড়ের উপরে রয়েছে। তারাও জীবিতদের দেশে ভয় ছড়িয়ে দিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরাকালের বীর শ্রেষ্ঠদের মত যথোচিত মর্যাদায় তাদের সমাধি দান করা হয়নি । এই বীর নায়কেরা অস্ত্রসজ্জায় সজ্জিত হয়েই মৃতলোকে গমন করেছিল। তাদের মাথার নীচে দেওয়া হয়েছিল তরবারি, বুকের উপর দেওয়া হয়েছিল ঢাল । পূর্ণ সামরিক মর্যাদায় তারা বীরগতি লাভ করেছিল। এরাই জীবনকালে একদিন ছিল মহাত্রাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন তারা বহু পূর্বে যে সব শক্তিশালী লোকরা মারা গিয়েছিল তাদের সাথে শায়িত| তারা তাদের যুদ্ধের অস্ত্র সমেত কবরস্থ| তাদের অস্ত্রগুলি তাদের মাথার নীচে কিন্তু পাপ তাদের হাড়ের মধ্যে কারণ তাদের জীবন কালে তারা লোকদের ভীত করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা অচ্ছিন্নত্বক লোকদের সঙ্গে পতিত সেই যোদ্ধাদের সঙ্গে শোবে না, তাদের সঙ্গে যুদ্ধের সব অস্ত্র নিয়ে এবং তরোয়াল তাদের মাথার নিচে ছিল এবং তাদের ঢাল তাদের হাড়ের ওপরে ছিল? কারণ তারা জীবিতদের দেশে তারা যোদ্ধাদের কাছে সন্ত্রাস ছিল।