Ezekiel 32:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমিও খৎনা-না-করানো লোকদের মধ্যে ভেঙ্গে পড়বে ও তলোয়ারের আঘাতে নিহত লোকদের সঙ্গে শয়ন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে ফরৌণ, তোমাকেও ভাঙা হবে এবং তুমি অচ্ছিন্নত্বক লোকদের মধ্যে শুয়ে থাকবে, যাদের যুদ্ধে মেরে ফেলা হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমিও অচ্ছিন্নত্বক্ লোকদের মধ্যে ভগ্ন হইবে, ও খড়্গনিহতদের সহিত শয়ন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমিও অচ্ছিন্নত্বক্ লোকদের মধ্যে ভগ্ন হইবে, ও খড়্গনিহতদের সহিত শয়ন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মিসর, তোমাকেও ভেংগে ফেলা হবে এবং তুমি সেই সুন্নত-না-করানো লোকদের মধ্যে শুয়ে থাকবে যাদের যুদ্ধে মেরে ফেলা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মিসর, তোমাকেও ভেংগে ফেলা হবে এবং তুমি সেই খৎনা-না-করানো লোকদের মধ্যে শুয়ে থাকবে যাদের যুদ্ধে হত্যা করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে যুদ্ধে নিহত বে-সুন্নতদের মাঝেই বিধ্বস্ত মিশরীদের ঠাঁই নিতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মিশর, তুমিও ধ্বংস হবে এবং ঐসব বিদেশীদের পাশে শয়ন করবে| তুমি ঐসব অন্য সৈন্যরা, যারা যুদ্ধে নিহত হয়েছিল তাদের সাথে শয়ন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তুমি অচ্ছিন্নত্বক লোকদের মধ্যে ধ্বংস হবে ও তরোয়ালে নিহতদের সঙ্গে শোবে।