Ezekiel 32:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে ইদোম, তার বাদশাহ্‌রা ও তার সমস্ত নেতৃবর্গ আছে; পরাক্রান্ত হলেও তলোয়ারের আঘাতে নিহত লোকদের সঙ্গে তাদেরকে রাখা গেছে; তারা খৎনা-না-করানো লোকদের সঙ্গে ও পাতালবাসীদের সঙ্গে শয়ন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইদোম সেখানে আছে, তার রাজারা ও তার সব শাসনকর্তারা সেখানে আছে; শক্তি থাকলেও যুদ্ধে নিহত লোকদের সঙ্গে তাদের শোয়ানো হয়েছে। তারা অচ্ছিন্নত্বকদের মধ্যে শুয়ে আছে যারা পাতালে নেমে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে ইদোম, তাহার রাজগণ ও তাহার সমস্ত অধ্যক্ষ আছে; পরাক্রান্ত হইলেও খড়্‌গনিহত লোকদের সহিত তাহাদিগকে রাখা গিয়াছে; তাহারা অচ্ছিন্নত্বক্‌ লোকদের সঙ্গে ও পাতালবাসীদের সঙ্গে শয়ন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে ইদোম, তাহার রাজগণ ও তাহার সমস্ত অধ্যক্ষ আছে; পরাক্রান্ত হইলেও খড়্‌গনিহত লোকদের সহিত তাহাদিগকে রাখা গিয়াছে; তাহারা অচ্ছিন্নত্বক্‌ লোকদের সঙ্গে ও পাতালবাসীদের সঙ্গে শয়ন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইদোম, তার রাজারা ও তার সব শাসনকর্তারা সেখানে আছে; তাদের শক্তি থাকলেও যুদ্ধে নিহত লোকদের সংগে তাদের শোয়ানো হয়েছে। যারা মৃতস্থানে নেমে গেছে সেই সুন্নত-না-করানো লোকদের সংগে তারা শুয়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইদোম, তার বাদশাহ্‌রা ও তার সব শাসনকর্তারা সেখানে আছে; তাদের শক্তি থাকলেও যুদ্ধে নিহত লোকদের সংগে তাদের শোয়ানো হয়েছে। যারা কবরে নেমে গেছে সেই খৎনা-না-করানো লোকদের সংগে তারা শুয়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইদোমও শায়িত সেখানে তার নৃপতিবৃন্দ ও শাসককুলের সঙ্গে। তারা ছিল মহাযোদ্ধা কিন্তু আজ তারা যুদ্ধে নিহত বে-সুন্নতদের সঙ্গে পাতালপুরীতে শুয়ে আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইদোমও সেখানে রয়েছে; তার রাজারা অন্য নেতাদের সঙ্গে সেখানে রয়েছে| তারাও শক্তিশালী সৈন্য ছিল কিন্তু এখন তারা যুদ্ধে হত অন্যান্য লোকদের সঙ্গে শায়িত| তারা ঐখানে ঐ বিদেশীদের পাশে শায়িত| গভীরতম গর্তে যারা গেছে তাদের সাথে তারা সেখানে রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে ইদোম, তার রাজারা ও তার সব অধ্যক্ষ আছে। তারা শক্তিশালী, কিন্তু এখন তারা তরোয়ালনিহত লোকদের সঙ্গে শুয়ে আছে তারা অচ্ছিন্নত্বক লোকদের সঙ্গে ও গর্তগামীদের সঙ্গে শুয়ে আছে।