Ezekiel 32:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমি বহু জাতির সমাজ দ্বারা তোমার উপরে আমার জাল বিস্তার করবো, তারা আমার টানা জালে তোমাকে তুলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘লোকদের একটি বড়ো দল নিয়ে আমি তোমার উপর জাল ফেলব, তারা আমার জালে তোমাকে টেনে তুলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি বহু জাতির সমাজ দ্বারা তোমার উপরে আপন জাল বিস্তার করিব, তাহারা আমার টানা জালে তোমাকে তুলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি বহু জাতির সমাজ দ্বারা তোমার উপরে আপন জাল বিস্তার করিব, তাহারা আমার টানা জালে তোমাকে তুলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘আমি প্রভু সদাপ্রভু বলছি, লোকদের একটা বড় দল নিয়ে আমি তোমার উপর আমার জাল ফেলব; তারা আমার জালে তোমাকে টেনে তুলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘আমি আল্লাহ্ মালিক বলছি, লোকদের একটা বড় দল নিয়ে আমি তোমার উপর আমার জাল ফেলব; তারা আমার জালে তোমাকে টেনে তুলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন বহুজাতি একত্র হবে, তখন আমি তোমাকে জাল ফেলে ধরব এবং টেনে আনব নদীর তীরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন: “আমি বহু লোক জন একত্র করেছি| এবার আমি তোমার উপরে আমার জাল ছুঁড়ব| তারপর লোকে তোমায় টেনে তুলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু একথা বলেন: “তাই আমি আমার জাল বহু জাতির সমাজে তোমার উপরে বিস্তার করব এবং তারা আমার টানা জালে তোমাকে তুলব।