Ezekiel 32:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই সমস্ত যখন ফেরাউন দেখবে তখন তার সমস্ত লোকদের বিষয়ে সে সান্ত্বনা পাবে— ফেরাউন ও তার সমস্ত সৈন্য তলোয়ারের আঘাতে নিহত হয়েছে; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ফরৌণ—সে ও তার সৈন্যদল—তাদের দেখবে এবং তাকে সান্ত্বনা দেওয়া হবে তার লোকদের জন্য যারা যুদ্ধে নিহত হয়েছে, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকলকেই ফরৌণ দেখিবে, এবং আপন সমস্ত লোকারণ্যের বিষয়ে সান্ত্বনা পাইবে; ফরৌণ ও তাহার সমস্ত সৈন্য খড়্‌গে নিহত হইয়াছে; ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকলকেই ফরৌণ দেখিবে, এবং আপন সমস্ত লোকারণ্যের বিষয়ে সান্ত্বনা পাইবে; ফরৌণ ও তাহার সমস্ত সৈন্য খড়্‌গে নিহত হইয়াছে; ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যখন ফরৌণ ও তার সব সৈন্যেরা যুদ্ধে নিহত হবে তখন সে ঐসব লোকদের দেখতে পাবে এবং তার সব লোকদের বিষয়ে তাকে সান্ত্বনা দেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যখন ফেরাউন ও তার সব সৈন্যেরা যুদ্ধে নিহত হবে তখন সে ঐসব লোকদের দেখতে পাবে এবং তার সব লোকদের বিষয়ে তাকে সান্ত্বনা দেওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু বলেন, যুদ্ধে নিহত ব্যক্তিদের এই দুর্গতি দেখে মিশররাজ ও তার সৈন্যবাহিনী সান্ত্বনা পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যারা মৃত্যুর স্থানে গিয়েছে ফরৌণ তাদের দেখবে| ফরৌণ ও তার লোকরা দেখে সান্তনা লাভ করবে| হ্যাঁ, তার সমস্ত সৈন্য যুদ্ধে নিহত হবে|” প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফরৌণ দেখবে এবং তার সব দাসদের বিষয়ে সান্ত্বনা পাবে যারা তরোয়ালে নিহত হয়েছে, এটা প্রভু সদাপ্রভু বলেন।