Ezekiel 32:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি তোমাকে স্থলে ছেড়ে দেব, তোমাকে মাঠের উপরে ফেলে দেব; আসমানের পাখিগুলোকে তোমার উপরে বসাব, সমস্ত ভূতলের পশুরা তোমাকে খেয়ে তৃপ্ত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাকে ডাঙায় ছেড়ে দেব এবং খোলা মাঠে ছুঁড়ে ফেলব। আকাশের সব পাখিদের তোমার উপর বসাব এবং পৃথিবীর সব পশুরা তোমাকে খেয়ে তৃপ্ত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি তোমাকে স্থলে ছাড়িয়া দিব; তোমাকে মাঠের পৃষ্ঠে ফেলিয়া দিব; আকাশের পক্ষী সকলকে তোমার উপরে বসাইব, সমস্ত ভূতলের পশুদিগকে তোমা দ্বারা তৃপ্ত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি তোমাকে স্থলে ছাড়িয়া দিব, তোমাকে মাঠের পৃষ্ঠে ফেলিয়া দিব; আকাশের পক্ষী সকলকে তোমার উপরে বসাইব, সমস্ত ভূতলের পশুদিগকে তোমা দ্বারা তৃপ্ত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ডাংগার উপরে খোলা মাঠে আমি তোমাকে ছুঁড়ে ফেলে দেব। আমার আদেশে আকাশের সব পাখীরা তোমার উপর বসবে এবং পৃথিবীর সব পশুরা তোমাকে খেয়ে তৃপ্ত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ডাংগার উপরে খোলা মাঠে আমি তোমাকে ছুঁড়ে ফেলে দেব। আমার হুকুমে আকাশের সব পাখীরা তোমার উপর বসবে এবং দুনিয়ার সব পশুরা তোমাকে খেয়ে তৃপ্ত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাকে রুক্ষমাটিতে আছড়ে ফেলব এবং সমস্ত পক্ষীকুল ও পৃথিবীর সমস্ত জীবজন্তুর আহার্যে আমি তোমায় পরিণত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি তোমায় মাটিতে ফেলে দেব| আমি তোমায় মাঠে ছুঁড়ে ফেলব| আকাশের সমস্ত পাখী যাতে তোমার ওপর বিশ্রাম করে সেই ব্যবস্থাই আমি করব| সমস্ত বন্য পশুরা এসে তৃপ্ত না হওয়া পর্যন্ত যাতে তোমাকে খেয়ে নেয় তার ব্যবস্থা আমি করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে ভূমিতে পরিত্যাগ করব, তোমাকে মাঠের মধ্যে ফেলে দেব; আকাশের পাখীদের তোমার উপরে বসাব, ভূমির সব ক্ষুধার্ত পশুদেরকে তোমাকে দিয়ে তৃপ্ত করব।