Ezekiel 32:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি যেখানে সাঁতার দিচ্ছ, সেই দেশকে পর্বত পর্যন্ত তোমার রক্তে সিক্ত করবো, আর পানির প্রবাহগুলো তোমাতে পরিপূর্ণ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার রক্ত দিয়ে আমি সেই দেশ ভিজাব এমনকি পাহাড়-পর্বত পর্যন্ত, এবং গিরিখাতগুলি তোমার মাংসে ভরে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি যেখানে সাঁতার দিতেছ, সেই দেশকে পর্ব্বত পর্য্যন্ত তোমার রক্তে সিক্ত করিব, আর জলপ্রবাহ সকল তোমাতে পরিপূর্ণ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি যেখানে সাঁতার দিতেছ, সেই দেশকে পর্বত পর্যন্ত তোমার রক্তে সিক্ত করিব, আর জলপ্রবাহ সকল তোমাতে পরিপূর্ণ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাহাড়-পর্বত পর্যন্ত আমি তোমার রক্ত দিয়ে দেশটা ভিজাব; তাতে তোমার রক্তে স্রোতের জল লাল হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাহাড়-পর্বত পর্যন্ত আমি তোমার রক্ত দিয়ে দেশটা ভিজাব; তাতে তোমার রক্তে স্রোতের পানি লাল হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যতক্ষণ না পর্বত ও নদী রক্তে পরিপূর্ণ হয় ততক্ষণ আমি প্রবাহিত করাব তোমার রক্তধারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমার রক্ত পর্বতের উপর ঢেলে মাটি ভিজিয়ে ফেলব| নদীগুলি তোমার দ্বারা পূর্ণ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি তোমার রক্ত ঢালবো পর্বতের ওপরে এবং জলপ্রবাহ স্তর ভর্তি করবো তোমার রক্ত দিয়ে।