Ezekiel 32:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাকে নিভিয়ে ফেলবার সময়ে আমি আসমান আচ্ছাদন করবো, তার নক্ষত্রগুলো কালো রংয়ের করবো; আমি সূর্যকে মেঘাচ্ছন্ন করবো ও চন্দ্র জ্যোৎস্না দেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাকে শেষ করার সময়, আমি আকাশ ঢেকে দেব এবং তারাগুলি কালো করে দেব; আমি সূর্য মেঘ দিয়ে ঢেকে দেব এবং চাঁদ আর তার আলো দেবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাকে নির্ব্বাণ করিবার সময়ে আমি আকাশ আচ্ছাদন করিব, তাহার নক্ষত্র সকল কৃষ্ণবর্ণ করিব; আমি সূর্য্যকে মেঘাচ্ছন্ন করিব, ও চন্দ্র জ্যোৎস্না দিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাকে নির্বাপিত করিবার সময়ে আমি আকাশ আচ্ছাদন করিব, তাহার নক্ষত্র সকল কৃষ্ণবর্ণ করিব; আমি সূর্যকে মেঘাচ্ছন্ন করিব, ও চন্দ্র জ্যোৎস্না দিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাকে শেষ করে দেবার সময় আমি আকাশ ঢেকে দেব এবং তারাগুলোকে কালো করে দেব; মেঘ দিয়ে আমি সূর্য ঢেকে দেব এবং চাঁদ আলো দেবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাকে শেষ করে দেবার সময় আমি আসমান ঢেকে দেব এবং তারাগুলোকে কালো করে দেব; মেঘ দিয়ে আমি সূর্য ঢেকে দেব এবং চাঁদ আলো দেবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাকে যখন আমি ধ্বংস করব তখন আকাশ ঢেকে দেব, মুছে দেব নক্ষত্ররাজি। মেঘের আড়ালে সূর্য মুখ লুকাবে, চাঁদ আর আলো দেবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাকে অদৃশ্য করে দেব| আমি আকাশ ঢেকে ফেলে তারাগুলিকে অন্ধকারময় করব| আমি সূর্যকে মেঘের পেছনে লুকিয়ে রাখব| আমি তোমার সমস্ত আলোকে অন্ধকার করে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর যখন তোমার বাতি স্থাপন করবো, আমি আকাশকে ঢেকে দেবো এবং তারাকে অন্ধকার করবো; আমি সূর্যকে মেঘ দিয়ে ঢেকে দেবো এবং চাঁদ চকমক করবেনা।;