Ezekiel 32:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসমানে যত উজ্জ্বল জ্যোতি আছে, সেগুলোকে আমি তোমার উপরে কালো রংয়ের করবো, তোমার দেশের উপরে অন্ধকার নিয়ে আসব; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আকাশের সকল উজ্জ্বল আলো আমি তোমার উপরে কালো করে দেব; আমি তোমার দেশের উপর অন্ধকার নিয়ে আসব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আকাশে যত উজ্জ্বল জ্যোতিঃ আছে, সেই সকলকে আমি তোমার উপরে কৃষ্ণবর্ণ করিব, তোমার দেশের উপরে অন্ধকার ব্যাপ্ত করিব; ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আকাশে যত উজ্জ্বল জ্যোতি আছে, সেই সকলকে আমি তোমার উপরে কৃষ্ণবর্ণ করিব, তোমার দেশের উপরে অন্ধকার ব্যাপ্ত করিব; ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার উপরকার আকাশের সব আলো আমি কালো করে দেব; তোমার দেশের উপর আমি অন্ধকার আনব। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার উপরকার আসমানের সব আলো আমি কালো করে দেব; তোমার দেশের উপর আমি অন্ধকার আনব। আমি আল্লাহ্ মালিক এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আকাশের সব আলো আমি নিভিয়ে দেব, তোমার পৃথিবী ভরে দেব গাঢ় অন্ধকারে। আমি সর্বাধিপতি প্রভু এই কথা বলছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কয়েকটি আলো আছে যা আকাশকে আলোকিত করে, কিন্তু তোমার কাছে সেগুলো যাতে অন্ধকার দেখায় আমি তার ব্যবস্থা করব| আমি তোমার সমস্ত দেশগুলিকে অন্ধকারময় করে দেব|” প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আকাশে যত উজ্জ্বল জ্যোতিঃ আছে, সে সবকে আমি তোমার উপরে অন্ধকার করব, তোমার দেশের ওপরে অন্ধকার ঢেকে দেবো,” এটা প্রভু সদাপ্রভু বলেন।