Ezekiel 32:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি বহু জাতির মনে ত্রাস জন্মাব, যখন তোমার অজ্ঞাত নানা দেশে জাতিদের মধ্যে তোমার ধ্বংস উপস্থিত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি বহু মানুষের মনে ত্রাস নিয়ে আসব যখন তোমাকে ধ্বংস করব জাতিগণের মধ্যে, এবং যে সকল দেশের বিষয় তুমি জানো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি বহু জাতির মনে ত্রাস জন্মাইব, যখন তোমার অজ্ঞাত নানা দেশে জাতিগণের মধ্যে তোমার ভঙ্গ উপস্থিত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি বহু জাতির মনে ত্রাস জন্মাইব, যখন তোমার অজ্ঞাত নানা দেশে জাতিগণের মধ্যে তোমার ভঙ্গ উপস্থিত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘নানা জাতির মধ্যে, এমন কি, তোমার অজানা বিভিন্ন দেশের মধ্যে যখন আমি তোমার ধ্বংসের খবর দেব তখন তারা অন্তরে কষ্ট পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘নানা জাতির মধ্যে, এমন কি, তোমার অজানা বিভিন্ন দেশের মধ্যে যখন আমি তোমার ধ্বংসের খবর দেব তখন তারা অন্তরে কষ্ট পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন আমি তোমার এই বিনাশের সংবাদ ছড়িয়ে দেব দেশে দেশে, নানা জাতির মাঝে যাদের নামও তুমি কখনও শোন নি, তারা ভয়ে বিহ্বল হয়ে পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি যখন তোমাদের বন্দী হিসেবে যে দেশ তোমরা জান না এমন এক দেশে পাঠাব তখন বহু লোক দুঃখিত ও চিন্তাগ্রস্ত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তাই আমি দেশের অনেক লোকের মন আতঙ্কিত করবো যা তুমি জানবে না যখন জাতিদের মধ্যে তোমার পতন আনবো।