Ezekiel 33:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদের বল, সার্বভৌম মাবুদ বলেন, আমার জীবনের কসম, দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নেই; বরং দুষ্ট লোক যে তার পথ থেকে ফিরে বাঁচে, তাতেই আমার সন্তোষ। তোমরা ফির, নিজ নিজ কুপথ থেকে ফির; কারণ, হে ইসরাইল-কুল, তোমরা কেন মরবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, দুষ্টলোকের মৃত্যুতে আমি কোনও আনন্দ পাই না, বরং তারা যেন কুপথ থেকে ফিরে বাঁচে তাতেই আমি আনন্দ পাই। হে ইস্রায়েল কুল, তোমরা ফেরো, তোমাদের মন্দ পথ থেকে তোমরা ফেরো! কেন তোমরা মারা যাবে?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই; বরং দুষ্ট লোক যে আপন পথ হইতে ফিরিয়া বাঁচে, [ইহাতেই আমার সন্তোষ]। তোমরা ফির, আপন আপন কুপথ হইতে ফির; কারণ, হে ইস্রায়েল-কুল, তোমরা কেন মরিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই; বরং দুষ্ট লোক যে আপন পথ হইতে ফিরিয়া বাঁচে, [ইহাতেই আমার সন্তোষ]। তোমরা ফির, আপন আপন কুপথ হইতে ফির; কারণ, হে ইস্রায়েল-কুল, তোমরা কেন মরিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তাদের বল যে, আমি প্রভু সদাপ্রভু, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, দুষ্ট লোকের মৃত্যুতে আমি কোন আনন্দ পাই না, বরং তারা যেন কুপথ থেকে ফিরে বাঁচে তাতেই আমি আনন্দ পাই। হে ইস্রায়েল জাতি, তোমরা ফেরো, তোমাদের মন্দ পথ থেকে তোমরা ফেরো। কেন তোমরা মারা যাবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তাদের বল যে, আমি আল্লাহ্‌ মালিক, আমার জীবনের কসম খেয়ে বলছি, দুষ্ট লোকের মৃত্যুতে আমি কোন আনন্দ পাই না, বরং তারা যেন কুপথ থেকে ফিরে বাঁচে তাতেই আমি আনন্দ পাই। হে ইসরাইল জাতি, তোমরা ফেরো, তোমাদের খারাপ পথ থেকে তোমরা ফেরো। কেন তোমরা মারা যাবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের বল যে, আমি সদাজাগ্রত ঈশ্বর, এ কথা যেমন সত্য, তেমনি ধ্রুব সত্য এ কথাও যে, পাপীর মৃত্যুতে আমার আনন্দ নেই। বরং আমি চাই তারা পাপ পরিত্যাগ করুক এবং বাঁচুক। হে ইসরায়েল, মন্দপথ পরিহার কর। কেন তোমরা মরবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তুমি তাদের বলবে, ‘প্রভু আমার সদাপ্রভু বলেন: ‘আমার জীবনের দিব্য, কোন লোকের মৃত্যুতে আমি কোন আনন্দ অনুভব করি না; এমনকি একজন দুষ্ট লোকের মৃত্যুতেও নয়| আমি চাই না যে তারা মারা যাক্| আমি চাই যেন ঐ দুষ্ট লোকেরা ফিরে আসে| আমি চাই যে তারা তাদের জীবন ধারার পরিবর্ত্তন করুক এবং একটি সত্যিকারের জীবনযাপন করুক! তাই আমার কাছে ফিরে এস! মন্দ কাজ করা থেকে বিরত হও! ওহে ইস্রায়েলের পরিবার, তোমরা কেন মরবে?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদেরকে বল, প্রভু সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য, একথা প্রভু সদাপ্রভু বলেন দুষ্ট লোকের মরণে আমার আনন্দ নেই; কারণ যদি দুষ্ট লোক অনুতপ্ত হয় তবে সে বাঁচবে, এটাতেই আমার সন্তোষ। তোমার ফের, নিজেদের কুপথ থেকে ফের; কারণ হে ইস্রায়েল-কুল, তোমার কেন মরবে?