Ezekiel 33:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে মানুষের সন্তান, তুমি তোমার জাতির সন্তানদেরকে বল, ধার্মিকের ধার্মিকতা তার অধর্মের দিনে তাকে রক্ষা করবে না; আবার দুষ্টের যে নাফরমানী, তাতে সে তার নাফরমানী থেকে ফিরবার দিনে হোঁচট খাবে না; এবং ধার্মিক লোক গুনাহ্ করার দিনে ধার্মিকতা দ্বারা বাঁচবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেইজন্য, হে মানবসন্তান, তুমি তোমার জাতির লোকদের বলো, ‘ধার্মিকের ধার্মিকতা তার অবাধ্যের দিনে তাকে রক্ষা করবে না, আর দুষ্টলোক যদি তার দুষ্টতা থেকে ফেরে তবে সে তার দুষ্টতার শাস্তি পাবে না। ধার্মিক লোক যদি পাপ করে তবে তার আগের ধার্মিকতা তাকে বাঁচাতে পারবে না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হে মনুষ্য-সন্তান, তুমি আপন জাতির সন্তানদিগকে বল, ধার্ম্মিকের ধার্ম্মিকতা তাহার অধর্ম্মের দিনে তাহাকে রক্ষা করিবে না; আবার দুষ্টের যে দুষ্টতা, তাহাতে সে আপন দুষ্টতা হইতে ফিরিবার দিনে উছোট খাইবে না; এবং ধার্ম্মিক লোক পাপ করিবার দিনে ধার্ম্মিকতা দ্বারা বাঁচিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হে মনুষ্য-সন্তান, তুমি আপন জাতির সন্তানদিগকে বল, ধার্মিকের ধার্মিকতা তাহার অধর্মের দিনে তাহাকে রক্ষা করিবে না; আবার দুষ্টের যে দুষ্টতা, তাহাতে সে আপন দুষ্টতা হইতে ফিরিবার দিনে উছোট খাইবে না; এবং ধার্মিক লোক পাপ করিবার দিনে ধার্মিকতা দ্বারা বাঁচিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেইজন্য, হে মানুষের সন্তান, তুমি তোমার জাতির লোকদের বল, ‘সৎ লোক যদি সদাপ্রভুর অবাধ্য হয় তবে তার সততা তাকে রক্ষা করতে পারবে না, আর দুষ্ট লোক যদি তার দুষ্টতা থেকে ফেরে তবে সে তার দুষ্টতার শাস্তি পাবে না। সৎ লোক যদি পাপ করে তবে তার আগের সততা তাকে বঁাঁচাতে পারবে না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেইজন্য, হে মানুষের সন্তান, তুমি তোমার জাতির লোকদের বল, ‘সৎ লোক যদি মাবুদের অবাধ্য হয় তবে তার সততা তাকে রক্ষা করতে পারবে না, আর দুষ্ট লোক যদি তার দুষ্টতা থেকে ফেরে তবে সে তার দুষ্টতার শাস্তি পাবে না। সৎ লোক যদি গুনাহ্ করে তবে তার আগের সততা তাকে বঁাঁচাতে পারবে না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব হে মর্ত্যমানব, ইসরায়েলীদের বল, সৎলোক যখন পাপ করে তখন তার সৎকাজ তাকে বাঁচাতে পারে না। আবার যদি কোন মন্দ লোক মন্দপথ ত্যাগ করে, তাহলে তার আর দণ্ড হবে না এবং যদি কোন সৎ লোক অসৎ কাজ করতে শুরু করে তাহলে তারও মৃত্যুর হাত থেকে রেহাই নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, তোমার লোকদের বল: ‘অতীতে কোন মানুষ যদি ভাল কাজ করে থাকে তবে পরে সে মন্দ হলেও পাপ করতে শুরু করলেও অতীতের সেই ভাল কাজ তাকে রক্ষা করবে না| কিন্তু যদি কোন মানুষ মন্দ হতে ফেরে তবে অতীতের করা মন্দ কাজ তাকে ধ্বংস করবে না| সুতরাং মনে রেখো পাপ করতে শুরু করলে অতীতের কৃত ভাল কাজ কাউকে রক্ষা করবে না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তুমি মানুষের সন্তান, তুমি তোমার লোকেদেরকে বল, ধার্মিক লোকের ধার্ম্মিকতা তাকে বাঁচাবে না যদি পাপ করে এবং দুষ্টলোকের দুষ্টতা, তার ধ্বংসের কারণ হবে না যদি সে তার পাপের জন্য অনুতাপ করে। কারণ ধার্মিক লোকও বাঁচতে পারবেন না যদি সে পাপ করে।