Ezekiel 33:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন আমি ধার্মিকের উদ্দেশে বলি, সে অবশ্য বাঁচবে, তখন যদি সে তার ধার্মিকতায় নির্ভর করে অন্যায় করে, তবে তার সমস্ত ধর্মকর্ম আর স্মরণ করা হবে না; সে যে অন্যায় করেছে, তাতেই মরবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যদি ধার্মিক লোককে বলি যে সে নিশ্চয় বাঁচবে, কিন্তু পরে তার ধার্মিকতার উপর নির্ভর করে মন্দ কাজ করে, তবে সে আগে যেসব ধর্মকর্ম সে আগে করেছে তার কোনটাই মনে করা হবে না; সে যে অন্যায় করেছে তার জন্যই সে মরবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন আমি ধার্ম্মিকের উদ্দেশে বলি, সে অবশ্য বাঁচিবে, তখন যদি সে আপন ধার্ম্মিকতায় নির্ভর করিয়া অন্যায় করে, তবে তাহার সমস্ত ধর্ম্মকর্ম্ম আর স্মরণ হইবে না; সে যে অন্যায় করিয়াছে, তাহাতেই মরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন আমি ধার্মিকের উদ্দেশে বলি, সে অবশ্য বাঁচিবে, তখন যদি সে আপন ধার্মিকতায় নির্ভর করিয়া অন্যায় করে, তবে তাহার সমস্ত ধর্মকর্ম আর স্মরণ হইবে না; সে যে অন্যায় করিয়াছে, তাহাতেই মরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি আমি একজন সৎ লোককে বলি যে, সে নিশ্চয়ই বাঁচবে, কিন্তু সে পরে তার সততার উপর নির্ভর করে মন্দ কাজ করে তবে সে আগে যে সব সৎ কাজ করেছে তার কোনটাই মনে করা হবে না; সে যে মন্দ কাজ করেছে তার জন্যই সে মরবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি আমি একজন সৎ লোককে বলি যে, সে নিশ্চয়ই বাঁচবে, কিন্তু সে পরে তার সততার উপর ভরসা করে খারাপ কাজ করে তবে সে আগে যে সব সৎ কাজ করেছে তার কোনটাই মনে করা হবে না; সে যে খারাপ কাজ করেছে তার জন্যই সে মরবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৎ ব্যক্তিকে আমি জীবনের প্রতিশ্রুতি দিতে পারি, কিন্তু এক্ষেত্রে সে যদি ভাবে যে তার অতীতের সৎকর্মই জীবন লাভের পক্ষে যথেষ্ট এবং পাপ করতে শুরু করে তাহলে আমি তার সমস্ত সৎকর্মই অগ্রাহ্য করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি যদি কোন ধার্মিক লোককে বলি যে সে বাঁচবে কিন্তু যদি সেই ব্যক্তি মনে করে অতীতের কৃত ভাল কাজ তাকে রক্ষা করবে আর মন্দ কাজ করতে শুরু করে তবে আমি তার অতীতে করা ভাল কাজ স্মরণ করব না| সে মন্দ কাজ করতে শুরু করেছে বলে মরবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমি ধার্ম্মিকদের বলি, সে অবশ্য বাঁচবে, তখন যদি সে নিজের ধার্ম্মিকতায় নির্ভর করে অন্যায় করে, তার সব ধর্ম্মকর্ম্ম আর মনে করা হবে না; সে তার দুষ্টতার জন্য মরবে সে যা করেছে।