Ezekiel 33:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর, যখন আমি দুষ্টকে বলি, তুমি মরবেই মরবে, তখন যদি সে তার গুনাহ্‌ থেকে ফিরে ন্যায় ও সঠিক কাজ করে— সেই দুষ্ট যদি বন্ধক ফিরিয়ে দেয়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি যদি সেই দুষ্ট লোককে বলি, ‘তুমি নিশ্চয় মরবে,’ কিন্তু সে পরে তার পাপ থেকে ফিরে ন্যায় ও ঠিক কাজ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, যখন আমি দুষ্টকে বলি, তুমি মরিবেই মরিবে, তখন যদি সে আপন পাপ হইতে ফিরিয়া ন্যায় ও ধর্ম্মাচরণ করে
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, যখন আমি দুষ্টকে বলি, তুমি মরিবেই মরিবে, তখন যদি সে আপন পাপ হইতে ফিরিয়া ন্যায় ও ধর্মাচরণ করে- সেই দুষ্ট যদি বন্ধক ফিরাইয়া দেয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি আমি একজন দুষ্ট লোককে বলি, ‘তুমি নিশ্চয়ই মরবে,’ কিন্তু সে পরে তার পাপ থেকে ফিরে ন্যায় ও ঠিক কাজ করে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি আমি একজন দুষ্ট লোককে বলি, ‘তুমি নিশ্চয়ই মরবে,’ কিন্তু সে পরে তার গুনাহ্‌ থেকে ফিরে ন্যায় ও ঠিক কাজ করে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবার কোন একজন দুষ্ট লোককে যদি আমি বলি যে তার মৃত্যু অনিবার্য, তখন সে যদি পাপের পথ ত্যাগ করে ন্যায় ও সত্যের পথে চলে–—
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অথবা আমি এক মন্দ লোককে বলতে পারি যে সে মরবে কিন্তু সে তার জীবন পরিবর্ত্তন করতে পারে| সে পাপ করা থেকে বিরত হয়ে সঠিকভাবে জীবনযাপন করতে পারে এবং ধার্মিক ও ন্যায়পরায়ণ হতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যদি আমি দুষ্টকে বলি, তুমি অবশ্যই মরবে, কিন্তু যদি সে তারপর অনুতাপ করে পাপ থেকে ফিরে আসে এবং ন্যায় ধর্ম্মাচরণ করে