Ezekiel 33:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অপহৃত দ্রব্য পরিশোধ করে এবং অন্যায় না করে জীবনদায়ক বিধিপথে চলে— তবে অবশ্য বাঁচবে, সে মরবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দুষ্ট যদি বন্ধক রাখা জিনিস ফিরিয়ে দেয়, সে যা চুরি করেছিল তা ফিরিয়ে দেয়, জীবনদায়ী নিয়মকানুন পালন করে এবং অন্যায় না করে—সে নিশ্চয়ই বাঁচবে; সে মারা যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—সেই দুষ্ট যদি বন্ধক ফিরাইয়া দেয়, অপহৃত দ্রব্য পরিশোধ করে, এবং অন্যায় না করিয়া জীবনদায়ক বিধি-পথে চলে—তবে অবশ্য বাঁচিবে, সে মরিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অপহৃত দ্রব্য পরিশোধ করে, এবং অন্যায় না করিয়া জীবনদায়ক বিধি-পথে চলে- তবে অবশ্য বাঁচিবে, সে মরিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অর্থাৎ যদি সে বন্ধক রাখা জিনিস ও চুরির জিনিস ফিরিয়ে দেয় এবং জীবনদায়ী নিয়ম-কানুন পালন করে আর মন্দ কাজ না করে তবে সে মরবে না, নিশ্চয়ই বাঁচবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অর্থাৎ যদি সে বন্ধক রাখা জিনিস ও চুরির জিনিস ফিরিয়ে দেয় এবং জীবনদায়ী নিয়ম-কানুন পালন করে আর খারাপ কাজ না করে তবে সে মরবে না, নিশ্চয়ই বাঁচবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেমন সে যদি বন্ধকী জিনিস ফেরৎ দেয় অথবা চুরি করে আনা জিনিস ফিরিয়ে দেয়, পাপকর্ম ত্যাগ করে জীবনের বিধান মেনে চলে, তাহলে তার মৃত্যু হবে না, সে লাভ করবে জীবন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
টাকা ধার করার সময় যে জিনিস বন্ধক রেখেছিল তা ফিরিয়ে দিতে পারে| সে চুরি করা জিনিসের মূল্য ফেরৎ‌ দিতে পারে| যে আজ্ঞা জীবন দেয়, তা পালন করতে পারে| এইসব মন্দ কাজ থেকে বিরত হতে পারে সে ক্ষেত্রে সেই ব্যক্তি অবশ্যই বাঁচবে, সে মরবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি সেই দুষ্ট যদি বন্ধক ফিরিয়ে দেয়, অন্যায় দাবি না করে বা ক্ষতিপূরন করে যা সে চুরি করেছে এবং অন্যায় না করে বিধিমতে চলে-তবে অবশ্য বাঁচবে, সে মরবে না।