Ezekiel 33:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তোমার জাতির লোকেরা বলছে, প্রভুর পথ সরল নয়; কিন্তু আসলে তাদেরই পথ অসরল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তবুও তোমার জাতির লোকেরা বলে, ‘সদাপ্রভুর পথ ঠিক নয়।’ কিন্তু তাদের পথই ঠিক নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তোমার জাতির সন্তানেরা বলিতেছে, প্রভুর পথ সরল নয়; কিন্তু তাহাদেরই পথ অসরল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তোমার জাতির সন্তানেরা বলিতেছে, প্রভুর পথ সরল নয়; কিন্তু তাহাদেরই পথ অসরল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তবুও তোমার জাতির লোকেরা বলে থাকে, ‘সদাপ্রভুর পথ ঠিক নয়।’ আসলে তাদেরই পথ ঠিক নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তবুও তোমার জাতির লোকেরা বলে থাকে, ‘মাবুদের পথ ঠিক নয়।’ আসলে তাদেরই পথ ঠিক নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরেও তোমার স্বজাতির লোকেরা কি করে বলে যে, আমি ন্যায্য কাজ করি না! বস্তুতঃ অন্যায় তারাই করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু তোমার লোকেরা বলে, ‘ওটা করা ঠিক হয়নি| আমাদের প্রভু কখনই এমন হতে পারেন না!’ “কিন্তু ঐ লোকরা ন্যায্য আচরণ করছে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমার লোকেরা বলে, প্রভুর পথ সরল নয়। কিন্তু তোমাদের পথ সরল নয়।