Ezekiel 33:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দুষ্ট লোক যখন তার নাফরমানী থেকে ফিরে ন্যায় ও সঠিক কাজ করে, তখন সে সেকারণেই বাঁচবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যদি একজন দুষ্টলোক তার দুষ্টতা থেকে ফিরে ন্যায় ও ঠিক কাজ করে তবে সে তার জন্য বাঁচবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দুষ্ট লোক যখন আপন দুষ্টতা হইতে ফিরিয়া ন্যায় ও ধর্ম্মাচরণ করে, তখন সে তৎপ্রযুক্তই বাঁচিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দুষ্ট লোক যখন আপন দুষ্টতা হইতে ফিরিয়া ন্যায় ও ধর্মাচরণ করে, তখন সে তৎপ্রযুক্তই বাঁচিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একজন দুষ্ট লোক যদি তার দুষ্টতা থেকে ফিরে ন্যায় ও ঠিক কাজ করে তবে তার জন্য সে বাঁচবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একজন দুষ্ট লোক যদি তার দুষ্টতা থেকে ফিরে ন্যায় ও ঠিক কাজ করে তবে তার জন্য সে বাঁচবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবার কোন মন্দ বা অসৎ ব্যক্তি যদি পাপকর্ম পরিত্যাগ করে সৎ ও ন্যায্য কাজ করে তাহলে সে বাঁচবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যদি এক মন্দ লোক মন্দ কাজ করা থেকে বিরত হয়ে সৎ ও ন্যায়পরায়ণভাবে জীবনযাপন করে, তবে সে বাঁচবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যখন দুষ্ট লোক দুষ্টতা থেকে ফিরে ন্যায় ও ধর্ম্মাচরন করে, তখন সে ঐ কাজের জন্য বাঁচবে।