Ezekiel 33:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, তুমি তোমার জাতির লোকদের সঙ্গে আলাপ কর, তাদের বল, আমি কোন দেশের বিরুদ্ধে তলোয়ার ব্যবহার করলে, যদি সেই দেশের লোকেরা নিজেদের মধ্য থেকে কোন ব্যক্তিকে নিয়ে নিজেদের প্রহরী নিযুক্ত করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, তোমার জাতির লোকদের বলো ‘আমি যখন কোনও দেশের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আসি, আর দেশের লোকেরা একজনকে মনোনীত করে তাকে তাদের পাহারাদার নিযুক্ত করে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, তুমি আপন জাতির সন্তানগণের সহিত আলাপ কর, তাহাদিগকে বল, আমি কোন দেশের বিরুদ্ধে খড়্‌গ আনিলে যদি সেই দেশের লোকেরা আপনাদের মধ্য হইতে কোন ব্যক্তিকে লইয়া আপনাদের প্রহরী নিযুক্ত করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, তুমি আপন জাতির সন্তানগণের সহিত আলাপ কর, তাহাদিগকে বল, আমি কোন দেশের বিরুদ্ধে খড়্‌গ আনিলে যদি সেই দেশের লোকেরা আপনাদের মধ্য হইতে কোন ব্যক্তিকে লইয়া আপনাদের প্রহরী নিযুক্ত করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, তোমার জাতির লোকদের বল যে, সদাপ্রভু বলছেন, ‘ধর, আমি কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আসলাম। তখন দেশের লোকেরা তাদের লোকদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে তাকে তাদের পাহারাদার নিযুক্ত করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, তোমার জাতির লোকদের বল যে, মাবুদ বলছেন, ‘ধর, আমি কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আসলাম। তখন দেশের লোকেরা তাদের লোকদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে তাকে তাদের পাহারাদার নিযুক্ত করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, মনে কর, কোন একটি দেশে আমি বহিঃশত্রুর আক্রমণে যুদ্ধ বিগ্রহ ঘটালাম এবং সেই দেশের লোকেরা নিজেদের মধ্যে থেকে একজনকে প্রহরীরূপে নিযুক্ত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, তোমার লোকদের কাছে এই কথা বল, ‘আমি এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শত্রুসেনা আনলে লোকে প্রহরী হিসাবে একজনকে মনোনীত করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের সন্তান, এই কথা তাদেরকে বল, যখন আমি কোন দেশের বিরুদ্ধে তরোয়াল আনি, তারপর ঐ দেশের লোকেরা যদি তাদের মধ্য থেকে কোন এক জনকে নেয় এবং তাকে প্রহরী নিযুক্ত করে।