Ezekiel 33:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তোমরা বলেছো, প্রভুর পথ সরল নয়। হে ইসরাইল-কুল, আমি তোমাদের প্রত্যেকের পথ অনুসারে তোমাদের বিচার করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও, হে ইস্রায়েল কুল, তোমরা বলো, ‘সদাপ্রভুর পথ ঠিক নয়।’ সেইজন্য তোমরা যেভাবে চলছ সেই অনুসারে আমি তোমাদের প্রত্যেকের বিচার করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তোমরা কহিতেছ, প্রভুর পথ সরল নয়। হে ইস্রায়েল-কুল, আমি তোমাদের প্রত্যেকের পথ অনুসারে তোমাদের বিচার করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তোমরা কহিতেছ, প্রভুর পথ সরল নয়। হে ইস্রায়েল-কুল, আমি তোমাদের প্রত্যেকের পথ অনুসারে তোমাদের বিচার করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও হে ইস্রায়েলীয়েরা, তোমরা বলে থাক, ‘সদাপ্রভুর পথ ঠিক নয়।’ তোমরা যেভাবে চলছ সেই অনুসারে আমি তোমাদের প্রত্যেকের বিচার করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও হে বনি-ইসরাইলরা, তোমরা বলে থাক, ‘মাবুদের পথ ঠিক নয়।’ তোমরা যেভাবে চলছ সেই অনুসারে আমি তোমাদের প্রত্যেকের বিচার করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব, হে ইসরায়েল, তোমরা কি করে বল যে, আমি ন্যায্য কাজ করি না। তাই এবার তোমাদের কাজ দিয়েই আমি তোমাদের বিচার করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা তবু বল যে আমার পথ ন্যায্য নয় কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, হে ইস্রায়েল পরিবার প্রত্যেক লোক তার কৃত কর্মের দ্বারা বিচারিত হবে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিম্তু তোমার বলছো, প্রভুর পথ সরল নয়। ইস্রায়েল-কুল, তোমাদের প্রতেকের পথ অনুসারে আমি তোমাদের বিচার করব।