Ezekiel 33:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি তাদেরকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমরা রক্তসুদ্ধ গোশ্ত ভোজন করে থাক, নিজ নিজ মূর্তিগুলোর প্রতি চোখ তুলে রক্তপাত করে থাক; তোমরা কি দেশের অধিকারী হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমরা রক্তশুদ্ধ মাংস খাচ্ছ, প্রতিমাগুলির প্রতি দৃষ্টিপাত করছ এবং রক্তপাত করছ, তাহলে কি তোমরা দেশের অধিকারী হবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা রক্তশুদ্ধ মাংস খাইয়া থাক, আপন আপন পুত্তলিগণের প্রতি চক্ষু তুলিয়া থাক, ও রক্তপাত করিয়া থাক; তোমরা কি দেশের অধিকারী হইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা রক্তসুদ্ধ মাংস খাইয়া থাক, আপন আপন পুত্তলিগণের প্রতি চক্ষু তুলিয়া থাক, ও রক্তপাত করিয়া থাক; তোমরা কি দেশের অধিকারী হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তুমি তাদের বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘তোমরা তো রক্ত সুদ্ধ মাংস খাচ্ছ, প্রতিমাপূজা করছ আর রক্তপাত করছ; তাহলে কি তোমরা দেশের অধিকারী হবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তুমি তাদের বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘তোমরা তো রক্তসুদ্ধ গোশ্ত খা"ছ, মূর্তিপূজা করছ আর রক্তপাত করছ; তাহলে কি তোমরা দেশের অধিকারী হবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের বল, আমি, সর্বাধিপতি প্রভু বলছি: তোমরা রক্ত সমেত মাংস খেয়ে থাক, তোমরা অলীক মূর্তি পূজা কর, নরহত্যা কর। তারপরেও তোমরা কি করে ভাব যে এ দেশের উপরে তোমাদের অধিকার?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তুমি অবশ্যই তাদের বলবে যে প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, ‘তোমরা রক্ত শুদ্ধ মাংস খেয়ে ফেল, সাহায্যের জন্য মূর্ত্তির দিকে চেয়ে থাক ও হত্যা করে থাক, সুতরাং আমি কেন তোমাদের সেই দেশ দেব?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তুমি তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তোমার রক্তশুদ্ধ মাংস খাও এবং তোমাদের মূর্তির দিকে চোখ তোলো তারপর লোকেদের রক্তপাত কর; তোমার কি দেশের অধিকারী হবে?