Ezekiel 33:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তোমাদের তলোয়ারের শক্তিতে নির্ভর করে থাক, ঘৃণার কাজ করে থাক ও প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীর স্ত্রীকে নাপাক করে থাক; তোমরা কি দেশের অধিকারী হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তো তরোয়ালের উপর নির্ভর করছ, তোমরা ঘৃণ্য কাজ করছ ও প্রত্যেকে নিজের প্রতিবাসীর স্ত্রীকে অশুচি করছ। তাহলে কি তোমরা দেশের অধিকারী হবে?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আপন আপন খড়্‌গে নির্ভর করিয়া থাক, ঘৃণার্হ কার্য্য করিয়া থাক, ও প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর স্ত্রীকে অশুচি করিয়া থাক; তোমরা কি দেশের অধিকারী হইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আপন আপন খড়্‌গে নির্ভর করিয়া থাক, ঘৃণার্হ কার্য করিয়া থাক, ও প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর স্ত্রীকে অশুচি করিয়া থাক; তোমরা কি দেশের অধিকারী হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তো তোমাদের তলোয়ারের উপর নির্ভর করছ, জঘন্য কাজকর্ম করছ এবং প্রত্যেকে প্রতিবেশীর স্ত্রীকে অশুচি করছ; তাহলে কি তোমরা দেশের অধিকারী হবে?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তো তোমাদের তলোয়ারের উপর ভরসা করছ, জঘন্য কাজকর্ম করছ এবং প্রত্যেকে প্রতিবেশীর স্ত্রীকে নাপাক করছ; তাহলে কি তোমরা দেশের অধিকারী হবে?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিজেদের বাহুবলই তোমাদের ভরসা। ঘৃণ্য তোমাদের আচরণ। তোমরা প্রত্যেকে ব্যভিচার কর। তারপরেও তোমরা কি করে ভাব যে এ দেশের উপরে তোমাদের অধিকার?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তোমাদের তরবারির উপর নির্ভর কর| প্রত্যেকে ভয়ানক কাজ করে, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারজাতীয় পাপ কাজ করে, সুতরাং তোমরা দেশটির অধিকার পাবে না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার নিজের তরোয়াল ওপর নির্ভর কর এবং ঘৃণার কাজ কর এবং প্রত্যেকে নিজের প্রতিবেশীর স্ত্রীকে অশুচি কর। তোমাদের কি এই দেশের অধিকারী হওয়া উচিত?