Ezekiel 33:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি দেশকে ধ্বংস ও বিস্ময়ের স্থান করবো, তার পরাক্রমের গর্ব নিবৃত্ত হবে এবং ইসরাইলের পর্বতমালা ধ্বংস হবে, কেউ তা দিয়ে চলাচল করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি দেশটাকে একটি জনশূন্য পতিত জায়গা করব, তার শক্তির গর্ব শেষ হয়ে যাবে এবং ইস্রায়েলের পাহাড়গুলি এত জনশূন্য হবে যে সেখান দিয়ে কেউ যাওয়া-আসা করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি দেশকে ধ্বংসিত ও বিস্ময়ের স্থান করিব, তাহার পরাক্রমের গর্ব্ব নিবৃত্ত হইবে, এবং ইস্রায়েলের পর্ব্বতগণ ধ্বংসিত হইবে, কেহ তাহা দিয়া গমন করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি দেশকে ধ্বংসিত ও বিস্ময়ের স্থান করিব, তাহার পরাক্রমের গর্ব নিবৃত্ত হইবে, এবং ইস্রায়েলের পর্বতগণ ধ্বংসিত হইবে, কেহ তাহা দিয়া গমন করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ইস্রায়েল দেশটাকে একটা জনশূন্য পতিত জায়গা করব; তার শক্তির গর্ব শেষ হয়ে যাবে এবং তার পাহাড়-পর্বত এমনভাবে খালি হয়ে পড়ে থাকবে যে, সেখান দিয়ে কেউ যাওয়া-আসা করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ইসরাইল দেশটাকে একটা জনশূন্য পতিত জায়গা করব; তার শক্তির গর্ব শেষ হয়ে যাবে এবং তার পাহাড়-পর্বত এমনভাবে খালি হয়ে পড়ে থাকবে যে, সেখান দিয়ে কেউ যাওয়া-আসা করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ দেশ আমি ধ্বংস করব, এদেশ হবে জন-মানবশূন্য পরিত্যক্ত ভূমি। তাদের শক্তির দম্ভ চূর্ণ হবে। ইসরায়েলের পাহাড়ী এলাকা হিংস্র বন্য জন্তুর আবাস হয়ে উঠবে, সেখান দিয়ে কেউ চলাফেরা করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সেই দেশকে শূন্য ও নষ্ট করব| দেশ তার সমস্ত গর্ব করার বিষয় হারাবে| ইস্রায়েলের পর্বতগুলি শূন্য হয়ে যাবে| সেই জায়গা দিয়ে আর কেউ যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি দেশকে জনশূন্য ও ভয়ঙ্কর করব এবং তার পরাক্রমের গর্ব শেষ হবে এবং ইস্রায়েলের পর্বত সব ধ্বংস হবে, কেও সেখান দিয়ে যাবে না।”