Ezekiel 33:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকেরা যেমন আসে, তেমনি তারা তোমার কাছে আসে, আমার লোক বলে তোমার সম্মুখে বসে ও তোমার কথাগুলো শোনে, কিন্তু তা পালন করে না; কেননা মুখে তারা বিলক্ষণ মহব্বত দেখায়, কিন্তু তাদের অন্তর তাদের লাভের দিকে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার লোকেরা তোমার কাছে আসে, যেমন তারা সাধারণত এসে থাকে, এবং তারা তোমার সামনে বসে ও তোমার কথা শোনে, কিন্তু তারা তা কাজে লাগায় না। মুখে তারা ভালোবাসার কথা বলে কিন্তু তাদের অন্তরে অন্যায় লাভের জন্য লোভ থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রজালোক যেমন আইসে, তেমনি তাহারা তোমার কাছে আইসে, আমার প্রজা বলিয়া তোমার সম্মুখে বসে, ও তোমার বাক্য সকল শুনে, কিন্তু তাহা পালন করে না; কেননা মুখে তাহারা বিলক্ষণ প্রেম দেখায়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রজালোক যেমন আইসে, তেমনি তাহারা তোমার কাছে আইসে, আমার প্রজা বলিয়া তোমার সম্মুখে বসে, ও তোমার বাক্য সকল শুনে, কিন্তু তাহা পালন করে না; কেননা মুখে তাহারা বিলক্ষণ প্রেম দেখায়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার লোকেরা অভ্যাস মতই তোমার কাছে আসে এবং তোমার কথা শুনবার জন্য তোমার সামনে বসে, কিন্তু তারা তা কাজে লাগায় না। মুখে তারা ভালবাসার কথা বলে কিন্তু তাদের অন্তরে থাকে লোভ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার লোকেরা অভ্যাস মতই তোমার কাছে আসে এবং তোমার কথা শুনবার জন্য তোমার সামনে বসে, কিন্তু তারা তা কাজে লাগায় না। মুখে তারা মহব্বতের কথা বলে কিন্তু তাদের অন্তরে থাকে লোভ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তারা দল বেঁধে ভিড় করে তোমার কথা শুনতে আসে। আসলে কিন্তু তুমি তাদের যা করতে বল, সেই মত কাজ আদৌ তারা করবে না কারণ এ তাদের মুখের কথা, মনের কথা নয়। তারা নিজেদের লোভ-লালসার পথেই চলতে থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তোমার কাছে এমনভাবে আসে আর তোমার সামনে এমনভাবে বসে মনে হয় যেন তারা আমারই প্রজা| তারা তোমার কথা শোনে কিন্তু তুমি যা বলছ তারা তা পালন করবে না| তারা কেবল তাদের যেটা ভাল বোধ হয় সেটাই করে| তারা কেবল লোক ঠকিয়ে অর্থ উপার্জন করতে চায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমার লোকেরা তোমার কাছে আসবে, তেমনি তারা তোমার কাছে আসবে এবং তোমার সামনে বসবে ও তোমার বাক্য শুনবে, কিন্তু তা পালন করবে না সঠিক বাক্য তাদের মুখে থাকে কিন্তু তাদের হৃদয় অন্যায় লাভের দিকে থাকে।