Ezekiel 33:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তূরীর আওয়াজ শুনেও সচেতন হয় নি; তার রক্ত তারই উপরে বর্তাবে; যদি সচেতন হত, তবে প্রাণ বাঁচাতে পারত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তূরীর আওয়াজ শুনেও সে সতর্ক হয়নি বলে তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী থাকবে। সে যদি সতর্ক হত তবে নিজেকে রক্ষা করতে পারত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তূরীর শব্দ শুনিয়াও সচেতন হয় নাই; তাহার রক্ত তাহারই উপরে বর্ত্তিবে; যদি সচেতন হইত, তবে প্রাণ বাঁচাইতে পারিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তূরীর শব্দ শুনিয়াও সচেতন হয় নাই; তাহার রক্ত তাহারই উপরে বর্তিবে; যদি সচেতন হইত, তবে প্রাণ বাঁচাইতে পারিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তূরীর আওয়াজ শুনেও সে সতর্ক হয় নি বলে তাঁর মৃত্যুর জন্য সে নিজেই দায়ী থাকবে। সে যদি সতর্ক হত তবে নিজেকে রক্ষা করতে পারত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিংগার আওয়াজ শুনেও সে সতর্ক হয় নি বলে তাঁর মৃত্যুর জন্য সে নিজেই দায়ী থাকবে। সে যদি সতর্ক হত তবে নিজেকে রক্ষা করতে পারত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিজের দোষেই তার মৃত্যু ঘটবে কারণ সে সতর্কতার সঙ্কেতধ্বনি উপেক্ষা করেছে। তা যদি না করত তাহলে প্রাণে বেঁচে যেত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে শিঙ্গার আওয়াজ শুনেও তা উপেক্ষা করেছিল তাই তার মৃত্যুর জন্য তাকেই দায়ী করা হবে| কিন্তু সে যদি সেই সাবধান বাণীর দিকে মনোযোগ দিত তবে তার জীবন বাঁচাতে পারত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কেউ তুরীর শব্দ শোনে এবং মনোযোগ না দেয়, তার রক্ত তার উপরে বর্ত্তিবে I কিন্তু যদি সচেতন হত তবে তার প্রাণ বাঁচাতে পারত।