Ezekiel 33:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তুমি সেই দুষ্টকে তার পথ থেকে ফিরাবার জন্য তার পথের বিষয়ে সচেতন করলে যদি সে তার পথ থেকে না ফেরে, তবে সে নিজের অপরাধের কারণেই মারা যাবে, কিন্তু তুমি তোমার প্রাণ রক্ষা করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তুমি যদি সেই দুষ্ট লোককে তার পথ থেকে ফিরবার জন্য সতর্ক করো আর যদি সে না ফেরে তবে সে তার পাপের জন্য মরবে, কিন্তু তুমি নিজের প্রাণরক্ষা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরন্তু তুমি সেই দুষ্টকে তাহার পথ হইতে ফিরাইবার জন্য তাহার পথের বিষয়ে সচেতন করিলে যদি সে আপন পথ হইতে না ফিরে, তবে সে নিজ অপরাধ প্রযুক্ত মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরন্তু তুমি সেই দুষ্টকে তাহার পথ হইতে ফিরাইবার জন্য তাহার পথের বিষয়ে সচেতন করিলে যদি সে আপন পথ হইতে না ফিরে, তবে সে নিজ অপরাধ প্রযুক্ত মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তুমি যদি সেই দুষ্ট লোককে তার কুপথ থেকে ফিরবার জন্য সতর্ক কর আর যদি সে না ফেরে তবে সে তার পাপের জন্য মরবে, কিন্তু তুমি নিজের প্রাণ রক্ষা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তুমি যদি সেই দুষ্ট লোককে তার কুপথ থেকে ফিরবার জন্য সতর্ক কর আর যদি সে না ফেরে তবে সে তার গুনাহের জন্য মরবে, কিন্তু তুমি নিজের প্রাণ রক্ষা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর যদি তুমি কোন দুষ্ট লোককে সতর্ক করে দাও সে যদি তোমার কথায় কান না দেয়, তাহলে সেই পাপে লিপ্ত অবস্থাতেই তার মৃত্যু হবে। এক্ষেত্রে তোমার প্রাণ বেঁচে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তুমি যদি সেই দুষ্ট লোককে সাবধান করে এবং জীবনধারা পরিবর্ত্তন করতে ও পাপ হতে বিরত হতে বললেও যদি সেই দুষ্ট লোক পাপ করতে থাকে, তবে সে তার পাপেই মরবে কিন্তু তুমি তোমার প্রাণ রক্ষা করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমি যদি সেই দুষ্টকে তার পথ সম্বদ্ধে বল, যাতে সে তার পথ থেকে ফিরে আসে এবং যদি সে ফিরে না আসে তবে সে তার পাপে মরবে, কিন্তু তুমি তোমার প্রাণ রক্ষা করলে।