Ezekiel 34:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি সেই পালকদের বিপক্ষ; আমি তাদের হাত থেকে আমার মেষগুলোকে উদ্ধার করবো এবং তাদের পালকের কাজ থেকে চ্যুত করবো, সেই পালকেরা আর নিজদেরকে পালন করবে না; আর আমি আমার মেষগুলোকে তাদের মুখ থেকে উদ্ধার করবো, তাদের খাদ্য হতে দেব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি পালকদের বিপক্ষে এবং আমার পালের জন্য তাদের কাছ থেকে হিসেব নেব। আমি তাদের পালের দেখাশোনা করা থেকে সরিয়ে দেব যেন পালকেরা আর নিজেদের জন্য খাবার না পায়। আমিই আমার পালকে তাদের গ্রাস থেকে উদ্ধার করব, এবং তাদের খাবার হতে দেব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি সেই পালকদের বিপক্ষ; আমি তাহাদের হস্ত হইতে আমার মেষগণকে আদায় করিব, এবং তাহাদিগকে পালকের কর্ম্ম হইতে চ্যুত করিব, সেই পালকেরা আর আপনাদিগকে পালন করিবে না; আর আমি আপন মেষগণকে তাহাদের মুখ হইতে উদ্ধার করিব, তাহাদের খাদ্য হইতে দিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি সেই পালকদের বিপক্ষ; আমি তাহাদের হস্ত হইতে আমার মেষগণকে আদায় করিব, এবং তাহাদিগকে পালকের কর্ম হইতে চ্যুত করিব, সেই পালকেরা আর আপনাদিগকে পালন করিবে না; আর আমি আপন মেষগণকে তাহাদের মুখ হইতে উদ্ধার করিব, তাহাদের খাদ্য হইতে দিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি প্রভু সদাপ্রভু বলছি যে, আমি পালকদের বিপক্ষে; আমি তাদের হাত থেকে আমার মেষগুলোকে আদায় করে নেব। আমার পাল চরানোর কাজ থেকে আমি তাদের সরিয়ে দেব যাতে তারা আর নিজেরা লাভবান হতে না পারে। তাদের মুখ থেকে আমি আমার পাল রক্ষা করব এবং মেষগুলো আর তাদের খাবার হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আল্লাহ্ মালিক বলছি যে, আমি পালকদের বিপক্ষে; আমি তাদের হাত থেকে আমার মেষগুলোকে আদায় করে নেব। আমার পাল চরানোর কাজ থেকে আমি তাদের সরিয়ে দেব যাতে তারা আর নিজেরা লাভবান হতে না পারে। তাদের মুখ থেকে আমি আমার পাল রক্ষা করব এবং মেষগুলো আর তাদের খাবার হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সর্বাধিপতি প্রভু, আমি তোমাদের জানিয়ে দিলাম: আমি তোমাদের শত্রু। তোমাদের কাছ থেকে আমার সমস্ত মেষ আমি কেড়ে নেব। তোমরা আর কোনদিন তাদের রাখালি করতে পারবে না। নিজেদের নিয়ে ব্যস্ত থাকার দিনও আর তোমাদের দেব না এবং তোমাদের হাত থেকে তাদের উদ্ধার করে আনব, তোমাদের হাতে শিকার হতে দেব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি মেষপালকদের বিরুদ্ধে, আমি তাদের হাত থেকে আমার মেষদের সংগ্রহ করব আর তাদের পালকের কাজ থেকে সরিয়ে দেব| তখন ঐ মেষপালকরা নিজেরা আর খেতে পাবে না| আমি মেষদের তাদের মুখ থেকে বাঁচাব; আমি তাদের আর ঐ মেষপালকদের খাদ্য হতে দেব না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি সেই পালকদের বিরুদ্ধে; আমি তাদের হাত থেকে আমার মেষদেরকে আদায় করব। তারপর তাদেরকে মেষপালকের কাজ থেকে বরখাস্ত করব, সেই পালকেরা আর নিজেদেরকে পালন করবে না; আর আমি আপন মেষদেরকে তাদের মুখ থেকে উদ্ধার করব, যাতে আমার পাল আর তাদের খাদ্য হবে না