Ezekiel 34:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি, আমিই আমার মেষদের খোঁজ করবো, তাদেরকে খুঁজে বের করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি নিজেই আমার মেষদের খুঁজব এবং তাদের যত্ন নেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি, আমিই আপন মেষগণের অন্বেষণ করিব, তাহাদিগকে খুঁজিয়া বাহির করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি, আমিই আপন মেষগণের অন্বেষণ করিব, তাহাদিগকে খুঁজিয়া বাহির করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘আমি প্রভু সদাপ্রভু বলছি যে, আমি নিজেই আমার মেষগুলোর খোঁজ নেব ও তাদের দেখাশোনা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘আমি আল্লাহ্‌ মালিক বলছি যে, আমি নিজেই আমার ভেড়াগুলোর খোঁজ নেব ও তাদের দেখাশোনা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, সর্বাধিপতি প্রভু তোমাদের বলছি, আমি স্বয়ং আমার মেষপাল দেখাশুনা করব। একজন মেষপালক যেভাবে তার মেষপালের যত্ন নেয়,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু একথা বলেন, “আমি নিজে তাদের মেষপালক হব| আমিই আমার মেষদের খুঁজে তাদের দেখব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি, নিজে মেষদের খোঁজ করব, তাদেরকে দেখাশোনা করব।