Ezekiel 34:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি জাতিদের মধ্য থেকে তাদেরকে বের করে আনবো, নানা দেশ থেকে সংগ্রহ করবো এবং তাদের নিজের ভূমিতে তাদেরকে আনবো; আর ইসরাইলের পর্বতগুলোর উপরে, পানি প্রবাহগুলোর কাছে এবং দেশের সকল বসতি-স্থানে তাদেরকে চরাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের জাতিগণের মধ্যে থেকে বের করে আনব ও বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করব এবং আমি তাদের নিজের দেশে নিয়ে আসব। আমি তাদের ইস্রায়েলের পাহাড়ে, গিরিখাতে এবং দেশের সব বসতিস্থানগুলিতে চরাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি জাতিগণের মধ্য হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিব, নানা দেশ হইতে সংগ্রহ করিব, এবং তাহাদের নিজ ভূমিতে তাহাদিগকে আনিব; আর ইস্রায়েলের পর্ব্বত-সমূহের উপরে, জলপ্রবাহগুলির কাছে এবং দেশের সকল বসতি-স্থানে তাহাদিগকে চরাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি জাতিগণের মধ্য হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিব, নানা দেশ হইতে সংগ্রহ করিব, এবং তাহাদের নিজ ভূমিতে তাহাদিগকে আনিব; আর ইস্রায়েলের পর্বত-সমূহের উপরে, জলপ্রবাহগুলির কাছে এবং দেশের সকল বসতি-স্থানে তাহাদিগকে চরাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি নানা জাতি ও দেশের মধ্য থেকে তাদের বের করে আনব এবং তাদের নিজের দেশে তাদের জড়ো করব। ইস্রায়েলের পাহাড়-পর্বতের উপরে, নদীগুলোর ধারে এবং দেশের সব বসতি স্থানগুলোতে আমি তাদের চরাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি নানা জাতি ও দেশের মধ্য থেকে তাদের বের করে আনব এবং তাদের নিজের দেশে তাদের জমায়েত করব। ইসরাইলের পাহাড়-পর্বতের উপরে, নদীগুলোর ধারে এবং দেশের সব বসতি স্থানগুলোতে আমি তাদের চরাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিদেশ বিভূঁই থেকে তাদের খুঁজে খুঁজে জড়ো করে ফিরিয়ে আনব তাদের নিজের দেশে। ফিরিয়ে নিয়ে যাব তাদের ইসরায়েলভূমির পর্বতে-উপত্যকায়, নিয়ে যাব নদী-নির্ঝরে সুশোভিত মনোরম স্থানে, নিয়ে যাব শ্যামল চরাণীতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের জাতিগণের মধ্য থেকে ফিরিয়ে আনব| ঐ দেশগুলি থেকে আমি তাদের সংগ্রহ করে তাদের নিজেদের দেশে ফেরত আনব| আর আমি তাদের ইস্রায়েলের পাহাড়, নদী ও যেখানে জনবসতি আছে সেখানেই চরাব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি জাতিদের মধ্য থেকে বের করে আনব, দেশ থেকে জড়ো করব এবং তাদের তোমার ভূমিতে আনব। ইস্রায়েলের পর্বতসমূহের ওপরে, জল প্রবাহগুলর কাছে এবং দেশের সব জায়গায় তাদেরকে চরাব।