Ezekiel 34:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি উত্তম চরাণিতে তাদেরকে চরাব এবং ইসরাইলের উঁচু উঁচু পর্বতে তাদের বাথান হবে; তারা সেই স্থানে উত্তম বাথানে শয়ন করবে এবং ইসরাইলের পর্বতমালায় সবুজ চরাণিতে চরবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের আমি ভালো চরানিতে চরাব, এবং ইস্রায়েলের পাহাড়গুলি তাদের চরানিস্থান হবে। ভালো চরানিতে তারা শোবে, এবং তারা ইস্রায়েলের পাহাড়ে ভালো চরানিতে খাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি উত্তম চরাণিতে তাহাদিগকে চরাইব, এবং ইস্রায়েলের উচ্চ উচ্চ পর্ব্বতে তাহাদের বাথান হইবে; তাহারা সেই স্থানে উত্তম বাথানে শয়ন করিবে, এবং ইস্রায়েলের পর্ব্বতমালায় হরিৎ চরাণিতে চরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি উত্তম চরাণিতে তাহাদিগকে চরাইব, এবং ইস্রায়েলের উচ্চ উচ্চ পর্বতে তাহাদের বাথান হইবে; তাহারা সেই স্থানে উত্তম বাথানে শয়ন করিবে, এবং ইস্রায়েলের পর্বতমালায় হরিৎ চরাণিতে চরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চরে বেড়াবার ভাল জায়গায় আমি তাদের চরাব এবং ইস্রায়েলের উঁচু উঁচু পাহাড়ে তাদের চরবার জায়গা হবে। ভাল চরবার জায়গায় তারা থাকবে এবং সেখানে ইস্রায়েলের পাহাড়গুলোর উপরকার ভাল চারণ ভূমিতে খেয়ে বেড়াবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চরে বেড়াবার ভাল জায়গায় আমি তাদের চরাব এবং ইসরাইলের উঁচু উঁচু পাহাড়ে তাদের চরবার জায়গা হবে। ভাল চরবার জায়গায় তারা থাকবে এবং সেখানে ইসরাইলের পাহাড়গুলোর উপরকার ভাল চারণ ভূমিতে খেয়ে বেড়াবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল ভূমির পাহাড়ের গায়ে ঘাসে ঢাকা মাঠে, উপত্যকায়, চরাণীর সবুজ সমারোহের মাঝে আমি তাদের নিয়ে যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের ঘাসে ভরা মাঠে নিয়ে যাব| তারা ইস্রায়েলের উঁচু পর্বতের উপর উঠে সেখানকার উত্তম ভূমিতে শোবে ও ঘাস খাবে| তারা ইস্রায়েলের পর্বতে সবুজ ঘাসে ভরা মাঠে চরবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি উত্তম চরানিতে তাদেরকে চরাব এবং ইস্রায়েলের উঁচুঁ পর্বতে একমাত্র চরানোর জায়গা করব, তারা সুন্দর চরানোর প্রচুর জায়গায় শুয়ে থাকবে, তারা ইস্রায়েলের পর্বতে চরবে।