Ezekiel 34:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এ কি তোমাদের কাছে তুচ্ছ বিষয় মনে হয় যে, উত্তম চরাণিতে চরছো, আবার নিজেদের অবশিষ্ট ঘাস পদতলে দলিত করছো? এবং নির্মল পানি পান করছো? আবার অবশিষ্টকে পদ দ্বারা মলিন করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের পক্ষে ভালো চারণভূমিতে খাওয়া কি যথেষ্ট নয়? আবার বাকি ঘাসগুলিও পা দিয়ে মাড়াতে হবে? তোমাদের পক্ষে পরিষ্কার জল খাওয়া কি যথেষ্ট নয়? আবার বাকি জলও কি পা দিয়ে ঘোলা করতে হবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা কি তোমাদের কাছে তুচ্ছ বিষয় বোধ হয় যে, উত্তম চরাণিতে চরিতেছ, আবার আপনাদের অবশিষ্ট তৃণ পদতলে দলিত করিতেছ? এবং নির্ম্মল জল পান করিতেছ, আবার অবশিষ্টকে পদ দ্বারা মলিন করিতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা কি তোমাদের কাছে তুচ্ছ বিষয় বোধ হয় যে, উত্তম চরাণিতে চরিতেছ, আবার আপনাদের অবশিষ্ট তৃণ পদতলে দলিত করিতেছ? এবং নির্মল জল পান করিতেছ? আবার অবশিষ্টকে পদ দ্বারা মলিন করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের পক্ষে ভাল চারণ ভূমিতে খাওয়া কি যথেষ্ট নয়? আবার বাকী ঘাসগুলোও কি পা দিয়ে মাড়াতে হবে? তোমাদের পক্ষে পরিষ্কার জল খাওয়া কি যথেষ্ট নয়? আবার বাকী জলও কি পা দিয়ে ঘোলা করতে হবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ওহে সমস্ত পুরুষ ভেড়া ও পাঠা, তোমাদের পক্ষে ভাল চারণ ভূমিতে খাওয়া কি যথেষ্ট নয়? আবার বাকী ঘাসগুলোও কি পা দিয়ে মাড়াতে হবে? তোমাদের পক্ষে পরিষ্কার পানি খাওয়া কি যথেষ্ট নয়? আবার বাকী পানিও কি পা দিয়ে ঘোলা করতে হবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের মধ্যে কেউ কেউ সবচেয়ে ভাল ঘাস খেয়েও তৃপ্ত নও, তারওপর আবার যেগুলি তোমরা খাও না সেগুলি মাড়িয়ে নষ্ট করে দাও! তোমরা পরিষ্কার জল পান করার পর সেটাকে ঘুলিয়ে কাদা করে দাও!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা ভাল জমিতে যে ঘাস হয়েছে তা খেতে পাচ্ছ, তবু কেন অন্য মেষেরা যে ঘাস খায় তা দলছ? তোমরা প্রচুর পরিষ্কার জল পান করতে সুযোগ পাও, তবে কেন অন্য মেষের পান করার জল ঘোলা করছ?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা কি তোমাদের কাছে তুচ্ছ বিষয় মনে হয় যে ভালো চরানিতে চরাচ্ছ, যাতে নিজেদের পদতলে দলিত করছ বাকি ঘাস? অথবা পরিষ্কার জল পান করছ, তুমি পা দিয়ে নদীর জল কাদা করছো