Ezekiel 34:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, তুমি ইসরাইলের পালকদের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল, ভবিষ্যদ্বাণী বল, তাদেরকে, অর্থাৎ সেই পালকদেরকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, ইসরাইলের সেই পালকদেরকে ধিক্, যারা নিজেদেরকেই পালন করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, ইস্রায়েলের পালকদের বিরুদ্ধে তুমি ভাববাণী বলো; ভবিষ্যদ্বাণী করো এবং তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ধিক্ ইস্রায়েলের সেই পালকদের যারা শুধু নিজেদেরই দেখাশোনা করে! মেষপালের দেখাশোনা করা কি পালকের কর্তব্য নয়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, তুমি ইস্রায়েলের পালকদের বিরুদ্ধে ভাববাণী বল, ভাববাণী বল, তাহাদিগকে, অর্থাৎ সেই পালকদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েলের সেই পালকদিগকে ধিক্, যাহারা আপনাদিগকেই পালন করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, তুমি ইস্রায়েলের পালকদের বিরুদ্ধে ভাববাণী বল, ভাববাণী বল, তাহাদিগকে, অর্থাৎ সেই পালকদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েলের সেই পালকদিগকে ধিক্, যাহারা আপনাদিগকেই পালন করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, ইস্রায়েলের পালকদের বিরুদ্ধে তুমি নবী হিসাবে এই কথা বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘ধিক্, ইস্রায়েলের সেই পালকদের, যারা কেবল নিজেদেরই দেখাশোনা করে! মেষপালের দেখাশোনা করা কি পালকদের উচিত নয়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, ইসরাইলের পালকদের বিরুদ্ধে তুমি নবী হিসাবে এই কথা বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘ঘৃণ্য, ইসরাইলের সেই পালকদের, যারা কেবল নিজেদেরই দেখাশোনা করে! মেষপালের দেখাশোনা করা কি পালকদের উচিত নয়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, ইসরায়েলের রাজন্যবর্গকে ধিক্কার দাও। তাদের কাছে ভবিষ্যদ্বাণী কর, আমি সর্বাধিপতি প্রভু যা বলছি, সেই কথা তাদের বল: হে ইসরায়েলের রাজন্যবর্গ, ধিক্ তোমাদের শতধিক্। তোমরা নিজেদের যত্ন নাও কিন্তু মেষপালের যত্ন নাও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, আমার হয়ে ইস্রায়েলের মেষপালকদের বিরুদ্ধে এই কথা বল| প্রভু, আমার সদাপ্রভু যা বলেন তা হল এই: ‘তোমরা, ইস্রায়েলের মেষপালকরা কেবল নিজেদের পেটই ভরাচ্ছ; এটা তোমাদের পক্ষে অত্যন্ত খারাপ হবে| তোমরা মেষপালকরা মেষদের কেন খাওয়াচ্ছ না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের সন্তান, তুমি ইস্রায়েলের পালকদের বিরুদ্ধে ভাববাণী বল, তাদেরকে ভাববাণী বল, সেই পালকদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ইস্রায়েলের সেই পালকদেরকে ধিক, পালকদের কি উচিত নয় মেষদেরকে পালন করা?।