Ezekiel 34:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা পাশ ও কাঁধ দিয়ে দুর্বলদের ঠেলছ, শিং দিয়ে আঘাত করছে, তাদেরকে বাইরে ছিন্নভিন্ন না করে ক্ষান্ত হও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু তোমরা দেহ এবং কাঁধ দিয়ে তাদের ঠেলছ, শিং দিয়ে দুর্বলদের গুঁতিয়ে তাড়িয়ে দিচ্ছ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পার্শ্ব ও স্কন্ধ দিয়া দুর্ব্বল সকলকে ঠেলিতেছ, শৃঙ্গ দিয়া ঢুষাইতেছ, তাহাদিগকে বাহিরে ছিন্নভিন্ন না করিয়া ক্ষান্ত হও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা পার্শ্ব ও স্কন্ধ দিয়া দুর্বল সকলকে ঠেলিতেছ, শৃঙ্গ দিয়া ঢুষাইতেছ, তাহাদিগকে বাহিরে ছিন্নভিন্ন না করিয়া ক্ষান্ত হও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব দুর্বল মেষগুলোকে তাড়িয়ে না দেওয়া পর্যন্ত তোমরা দেহ ও কাঁধ দিয়ে তাদের ঠেলছ এবং শিং দিয়ে গুঁতাচ্ছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব দুর্বল মেষগুলোকে তাড়িয়ে না দেওয়া পর্যন্ত তোমরা শরীর ও কাঁধ দিয়ে তাদের ঠেলছ এবং শিং দিয়ে গুঁতা"ছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা দুর্বল অসুস্থ মেষদের ঠেলে গুঁতিয়ে একধারে সরিয়ে দিচ্ছ, দল ছেড়ে পালাতে তাদের বাধ্য করছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তোমাদের শরীরের পাশ ও কাঁধ দিয়ে ঢুঁ মারছ| তোমরা সমস্ত দুর্বল মেষদের তোমাদের শিং দিয়ে ঢুঁ মেরে ফেলে দিচ্ছ| তাদের জোর করে বের করে না দেওয়া পর্যন্ত তোমরা তাদের ঠেলছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার পাশ ও কাঁধ দিয়ে দুর্বল কে ঠেলছ, শিং দিয়ে গোঁতাচ্ছ যতক্ষণ না দেশ থেকে ছিন্নভিন্ন হয়।