Ezekiel 34:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমি আমার মেষপালকে রক্ষা করবো, তারা আর লুটদ্রব্য হবে না; এবং আমি মেষ ও মেষের মধ্যে বিচার করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আমার পালকে রক্ষা করব, এবং তারা আর লুটের জিনিস হবে না। আমি এক মেষের সঙ্গে আরেক মেষের বিচার করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য আমি আপন মেষপালকে রক্ষা করিব, তাহারা আর লুটদ্রব্য হইবে না; এবং আমি মেষ ও মেষের মধ্যে বিচার করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমি আপন মেষপালকে রক্ষা করিব, তাহারা আর লুটদ্রব্য হইবে না; এবং আমি মেষ ও মেষের মধ্যে বিচার করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমি আমার মেষগুলোকে রক্ষা করব এবং তারা আর লুটের জিনিস হবে না। আমি ভাল ও খারাপ মেষদের মধ্যে বিচার করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমি আমার মেষগুলোকে রক্ষা করব এবং তারা আর লুটের জিনিস হবে না। আমি ভাল ও খারাপ মেষদের মধ্যে বিচার করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি আমার মেষদের উদ্ধার করব, আর তাদের অত্যাচারিত হতে দেব না। আমার প্রত্যেকটি মেষের আমি বিচার করব, মন্দদের মধ্যে থেকে ভালদের বেছে আলাদা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি আমার মেষদের রক্ষা করব| বন্য জন্তুরা আর তাদের ধরে নিয়ে যাবে না| আমি এক মেষের সাথে অন্য মেষের বিচার করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি আমার মেষপালকে রক্ষা করব, তারা আর লুটদ্রব্য হবে না এবং আমি মেষ ও মেষের মধ্যে বিচার করব।