Ezekiel 34:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তাদের উপরে একমাত্র পালককে উৎপন্ন করবো, তিনি তাদেরকে পালন করবেন, তিনি আমার গোলাম দাউদ; তিনিই তাদেরকে চরাবেন এবং তিনিই তাদের পালক হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের উপর এক পালককে নিযুক্ত করব, আমার দাস দাউদকে, যে তাদের পালন করবে; সে তাদেরকে চরাবে এবং তাদের পালক হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহাদের উপরে একমাত্র পালককে উৎপন্ন করিব, তিনি তাহাদিগকে পালন করিবেন, তিনি আমার দাস দায়ূদ; তিনিই তাহাদিগকে চরাইবেন, এবং তিনিই তাহাদের পালক হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহাদের উপরে একমাত্র পালককে উৎপন্ন করিব, তিনি তাহাদিগকে পালন করিবেন, তিনি আমার দাস দায়ূদ; তিনিই তাহাদিগকে চরাইবেন, এবং তিনিই তাহাদের পালক হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের উপরে একজন পালককে, অর্থাৎ আমার দাস দায়ূদকে নিযুক্ত করব; সে নিজেই তাদের দেখাশোনা করবে এবং তাদের পালক হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের উপরে একজন পালককে, অর্থাৎ আমার গোলাম দাউদকে নিযুক্ত করব; সে নিজেই তাদের দেখাশোনা করবে এবং তাদের পালক হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের পালক হবার জন্য আমার দাস দাউদের মত একজন রাজা দেব তাদের। সে তাদের দেখাশুনা করবে, যত্ন নেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি তাদের জন্য একজন মেষপালককে নিযুক্ত করব; সে আমার দাস দায়ুদ| সে তাদের খাওয়াবে ও তাদের মেষপালক হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের ওপরে একমাত্র পালককে ওঠাবো তিনি তাদের পালক হবেন।