Ezekiel 34:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাদের পক্ষে শান্তির নিয়ম স্থির করবো ও হিংস্র পশুদেরকে দেশ থেকে শেষ করবো; তাতে তারা নির্ভয়ে মরুভূমিতে বাস করবে ও বনে-জঙ্গলে ঘুমাতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘আমি তাদের সঙ্গে শান্তির এক বিধান স্থাপন করব এবং দেশ থেকে হিংস্র পশুদের শেষ করব যেন তারা নিরাপদে প্রান্তরে বাস করতে পারে এবং বনে ঘুমাতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহাদের পক্ষে শান্তির নিয়ম স্থির করিব, ও হিংস্র পশুদিগকে দেশ হইতে শেষ করিব; তাহাতে তাহারা নির্ভয়ে প্রান্তরে বাস করিবে ও বনে নিদ্রা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভুই ইহা কহিলাম। আমি তাহাদের পক্ষে শান্তির নিয়ম স্থির করিব, ও হিংস্র পশুদিগকে দেশ হইতে শেষ করিব; তাহাতে তাহারা নির্ভয়ে প্রান্তরে বাস করিবে ও বনে নিদ্রা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘আমি তাদের জন্য মংগলের একটা ব্যবস্থা স্থাপন করব এবং দেশ থেকে হিংস্র জন্তুদের শেষ করব যাতে তারা নিরাপদে মরু-এলাকায় বাস করতে ও বনে-জংগলে ঘুমাতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘আমি তাদের জন্য শান্তির একটা ব্যবস্থা স্থাপন করব এবং দেশ থেকে হিংস্র জন্তুদের শেষ করব যাতে তারা নিরাপদে মরুভূমিতে বাস করতে ও বন্তেজংগলে ঘুমাতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাদের সঙ্গে একটি সন্ধিচুক্তি সম্পাদন করব যা তাদের এনে দেবে নিরাপত্তা ও শান্তি। আমি দেশ থেকে সমস্ত বন্য হিংস্র জন্তু দূর করে দেব যাতে আমার মেষপাল নির্বিঘ্নে মাঠে চরতে পারে এবং বনের মধ্যে গিয়ে ঘুমাতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এবং আমি আমার মেষদের সঙ্গে একটি চুক্তি করব এবং তাদের মধ্যে শান্তি নিয়ে আসব| আমি দেশ থেকে হিংস্র পশুদের তাড়িয়ে দেব| তাহলে মেষরা প্রান্তরে নিরাপদে থাকবে ও বনের মধ্যে ঘুমোতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি তাদের পক্ষে শান্তির নিয়ম স্থির করব ও হিংস্র পশুদেরকে দেশ থেকে তাড়াবো তাতে তারা নির্ভয়ে প্রান্তরে বাস করবে ও বনে ঘুমাবে।