Ezekiel 34:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ক্ষেতের গাছ ফল উৎপন্ন করবে ও ভূমি নিজের শস্য দেবে; এবং তারা নির্ভয়ে স্বদেশে থাকবে, তাতে তারা জানবে যে, আমিই মাবুদ। যখন আমি তাদের জোয়ালের খিল ভেঙ্গে ফেলবো এবং যারা তাদের গোলামী করিয়েছে, তাদের হাত থেকে তাদেরকে উদ্ধার করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মাঠের গাছে গাছে ফল ধরবে এবং মাটি ফসল দেবে; লোকেরা তাদের জায়গায় নিরাপদে থাকবে। তারা জানবে যে আমিই সদাপ্রভু, যখন আমি তাদের জোয়ালের খিল ভেঙে ফেলব এবং যারা তাদের দাসত্ব করাচ্ছে তাদের হাত থেকে তাদের উদ্ধার করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ক্ষেত্রের বৃক্ষ ফল উৎপন্ন করিবে, ও ভূমি নিজ শস্য দিবে; এবং তাহারা নির্ভয়ে স্বদেশে থাকিবে, তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি তাহাদের যোঁয়ালির খিল ভাঙ্গিয়া ফেলিব, এবং যাহারা তাহাদিগকে দাসত্ব করাইয়াছে, তাহাদের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ক্ষেত্রের বৃক্ষ ফল উৎপন্ন করিবে, ও ভূমি নিজ শস্য দিবে; এবং তাহারা নির্ভয়ে স্বদেশে থাকিবে, তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু। যখন আমি তাহাদের জোঁয়ালির খিল ভাঙ্গিয়া ফেলিব, এবং যাহারা তাহাদিগকে দাসত্ব করাইয়াছে, তাহাদের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাঠের গাছে গাছে ফল ধরবে এবং মাটি তার ফসল দেবে; তারা নিরাপদে নিজের নিজের জমিতে বাস করবে। আমি যখন তাদের জোয়াল ভেংগে ফেলব এবং যারা তাদের দাস বানিয়েছিল তাদের হাত থেকে ছাড়িয়ে আনব তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাঠের গাছে গাছে ফল ধরবে এবং মাটি তার ফসল দেবে; তারা নিরাপদে নিজের নিজের জমিতে বাস করবে। আমি যখন তাদের জোয়াল ভেংগে ফেলব এবং যারা তাদের গোলাম বানিয়েছিল তাদের হাত থেকে ছাড়িয়ে আনব তখন তারা জানবে যে, আমিই মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাছ ফল দান করবে, শস্যের ক্ষেত ফসল ফলাবে, সবাই তাদের আপন দেশে নিরাপদে বাস করবে। আমি যখন আমার প্রজাদের শৃঙ্খল মোচন করব, মুক্তিদান করব বন্দীত্ব থেকে, সেইদিনই তারা বুঝবে যে আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাঠের গাছগুলো ফল উৎপন্ন করবে| পৃথিবী ফসল উৎপন্ন করবে| তাই মাঠের মেষরা নিরাপদে থাকবে| আমি তাদের যোয়াল ভেঙ্গে ফেলব| যে লোকরা তাদের ক্রীতদাস বানিয়ে রেখেছিল আমি তাদের শক্তি খর্ব করব| তখন তারা জানবে যে আমিই প্রভু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর ক্ষেতের গাছ ফল উৎপন্ন করবে ও ভূমি শস্য দেবে এবং আমার মেষ নির্ভয়ে স্বদেশে থাকবে, তাতে তারা জানবে যে, আমি সদাপ্রভু, যখন আমি তাদের দাসত্ব ভেঙে ফেলব এবং যারা তাদেরকে দাসত্ব করিয়েছে, তাদের হাত থেকে উদ্ধার করবো।