Ezekiel 34:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা আর জাতিদের লুটদ্রব্য হবে না এবং বন্য পশুগুলো তাদেরকে আর গ্রাস করবে না; কিন্তু তারা নির্ভয়ে বাস করবে, কেউ তাদের ভয় দেখাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আর জাতিগণের লুটের জিনিস হবে না কিংবা বন্যপশুরা তাদের খেয়ে ফেলবে না। তারা নিরাপদে বাস করবে আর কেউ তাদের ভয় দেখাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আর জাতিগণের লুটদ্রব্য হইবে না, এবং বন্য পশুগণ তাহাদিগকে আর গ্রাস করিবে না; কিন্তু তাহারা নির্ভয়ে বাস করিবে, কেহ তাহাদিগকে ভয় দেখাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আর জাতিগণের লুটদ্রব্য হইবে না, এবং বন্য পশুগণ তাহাদিগকে আর গ্রাস করিবে না; কিন্তু তাহারা নির্ভয়ে বাস করিবে, কেহ তাহাদিগকে ভয় দেখাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা আর জাতিদের লুটের জিনিস হবে না কিম্বা বুনো পশুরাও তাদের খেয়ে ফেলবে না। তারা নিরাপদে বাস করবে এবং কেউ তাদের ভয় দেখাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আর জাতিদের লুটের জিনিস হবে না কিংবা বুনো পশুরাও তাদের খেয়ে ফেলবে না। তারা নিরাপদে বাস করবে এবং কেউ তাদের ভয় দেখাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্য জাতি তাদের আর পীড়ন করবে না এবং বন্য জন্তুরাও তাদের আর বধ করবে না। নিরাপদেই বাস করবে তারা, কেউ আর তাদের ভীতির সঞ্চার করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জাতিগণ আর কখনও তাদের আএমন করবে না| ঐ পশুরা আর তাদের ভক্ষণ করবে না| তারা নিরাপদে বাস করবে; কেউ তাদের ভীত করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আর জাতিদেরর লুটদ্রব্য হবে না এবং বন্য পশুরা তাদেরকে আর গ্রাস করবে না; কিন্তু তারা নির্ভয়ে বাস করবে, কেউ তাদেরকে ভয় দেখাবে না।