Ezekiel 34:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তাদের জন্য নাম-করা বাগান উৎপন্ন করবো; তাতে দেশের মধ্যে ক্ষুধায় তারা আর মারা যাবে না এবং তারা জাতিদের কৃত অপমান আর ভোগ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের উর্বর জমি দেব, আর দেশের মধ্যে তারা দুর্ভিক্ষের হাতে পড়বে না কিংবা অন্যান্য দেশের অসম্মানের পাত্র হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহাদের জন্য যশের উদ্যান উৎপন্ন করিব; তাহাতে দেশের মধ্যে ক্ষুধায় তাহাদের সংহার আর হইবে না, এবং তাহারা জাতিগণের কৃত অপমান আর ভোগ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহাদের জন্য যশের উদ্যান উৎপন্ন করিব; তাহাতে দেশের মধ্যে ক্ষুধায় তাহাদের সংহার আর হইবে না, এবং তাহারা জাতিগণের কৃত অপমান আর ভোগ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের উর্বর জমি দেব; দেশের মধ্যে তারা আর দুর্ভিক্ষের হাতে পড়বে না কিম্বা অন্যান্য জাতিদের অসম্মানের পাত্র হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের উর্বর জমি দেব; দেশের মধ্যে তারা আর দুর্ভিক্ষের হাতে পড়বে না কিংবা অন্যান্য জাতিদের অসম্মানের পাত্র হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি দেব তাদের উর্বরা ভূমি, দেশ থেকে দূর করে দেব ক্ষুধার জ্বালা। তারা আর কখনও অন্যান্য জাতির ব্যঙ্গ-বিদ্রূপের পাত্র হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের সুন্দর বাগানের জন্য কিছু জমি দেব আর তারা সেই দেশে ক্ষুধায় কষ্ট পাবে না| তারা জাতিগণের দ্বারা অপমানে অপমানিতও হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তাদের জন্য শান্তির বাগান তৈরী করব; যাতে তারা দেশের মধ্যে ক্ষুধায় তাদের সংহার আর হবে না এবং তারা জাতিদের করা অপমান আর ভোগ করবে না।