Ezekiel 34:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মেষগুলোকে পালন করা কি পালকদের কর্তব্য নয়? তোমরা চর্বি খেয়ে থাক, মেষের লোম পরিধান করে থাক, পুষ্ট মেষ কোরবানী করে থাক, কিন্তু মেষগুলোকে পালন কর না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তো দই খাও, পশম দিয়ে কাপড় বানিয়ে পর এবং বাছাই করা মেষ বলিদান করো, কিন্তু মেষদের যত্ন নাও না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মেষগণকেই পালন করা কি পালকদের কর্ত্তব্য নয়? তোমরা মেদ খাইয়া থাক, মেষলোম পরিধান করিয়া থাক, পুষ্ট মেষ বলিদান করিয়া থাক, কিন্তু মেষগণকে পালন কর না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মেষগণকেই পালন করা কি পালকদের কর্তব্য নয়? তোমরা মেদ খাইয়া থাক, মেষলোম পরিধান করিয়া থাক, পুষ্ট মেষ বলিদান করিয়া থাক, কিন্তু মেষগণকে পালন কর না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তো চর্বি খাও, পশম দিয়ে কাপড় বানিয়ে পর এবং বাছাই করা ভেড়া জবাই কর, কিন্তু তোমরা মেষগুলোর যত্ন কর না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তো চর্বি খাও, পশম দিয়ে কাপড় বানিয়ে পর এবং বাছাই করা ভেড়া জবাই কর, কিন্তু তোমরা ভেড়াগুলোর যত্ন কর না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তাদের দুধ খাও, তাদের পশমের তৈরী কাপড় পর, হৃষ্টপুষ্ট ভেড়া মেরে খাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা হৃষ্টপুষ্ট মেষগুলি ভোজন কর আর তাদের পশম দিয়ে নিজেদের জন্য কাপড় তৈরী কর| তোমরা হৃষ্টপুষ্ট মেষগুলিকে মেরে ফেল কিন্তু মেষের পালকে খাওয়াও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার মেদ খাও এবং মেষলোমের পোশাক পর, পুষ্ট মেষ বলিদান করো কিন্তু মেষদেরকে পালন কর না।