Ezekiel 34:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা জানবে যে, আমি মাবুদ, তাদের সহবর্তী আল্লাহ্‌ ও তারা আমার লোক ইসরাইল-কুল, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তারা জানবে যে আমি, সদাপ্রভু তাদের ঈশ্বর, তাদের সহবর্তী এবং তারা, ইস্রায়েল কুল, আমার প্রজা, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা জানিবে যে, আমি সদাপ্রভু, তাহাদের সহবর্ত্তী ঈশ্বর, ও তাহারা আমার প্রজা ইস্রায়েল-কুল, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা জানিবে যে, আমি সদাপ্রভু, তাহাদের সহবর্তী ঈশ্বর, ও তাহারা আমার প্রজা ইস্রায়েল-কুল, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তারা জানবে যে, আমি তাদের ঈশ্বর সদাপ্রভু তাদের সংগে সংগে আছি এবং তারা, অর্থাৎ ইস্রায়েলীয়েরা আমারই লোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তারা জানবে যে, আমি তাদের মাবুদ আল্লাহ্‌ তাদের সংগে সংগে আছি এবং তারা, অর্থাৎ বনি-ইসরাইলরা আমারই বান্দা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সকলেই জানবে যে আমিই ইসরায়েলের রক্ষক, তারা আমারই প্রজা–একথা আমি, সর্বাধিপতি প্রভু বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তারা জানবে যে আমিই তাদের প্রভু ও ঈশ্বর আর তারা এও জানবে যে আমি তাদের সাথে আছি| আর ইস্রায়েলের পরিবার জানবে যে তারা আমার প্রজা|” প্রভু আমার সদাপ্রভুই এই কথা বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তারা জানবে যে, আমি সদাপ্রভু, তাদের ঈশ্বর, তাদের সঙ্গে ও তারা আমার প্রজা ইস্রায়েল-কুল, এটা প্রভু সদাপ্রভু বলেন।