Ezekiel 34:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা দুর্বলদের সবল কর নি, অসুস্থদের চিকিৎসা কর নি, ভগ্নাঙ্গের ক্ষত বাঁধ নি, দূরীকৃতকে ফিরিয়ে আন নি, হারানদের খোঁজ কর নি, কিন্তু বল ও উপদ্রবপূর্বক তাদের শাসন করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা দুর্বলদের সবল করোনি, অসুস্থদের সুস্থ করোনি, আহতদের ক্ষত বেঁধে দাওনি। যারা বিপথে গেছে তাদের ফিরিয়ে নিয়ে আসোনি কিংবা যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করোনি। তোমরা তাদের কড়া ও নিষ্ঠুরভাবে শাসন করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা দুর্ব্বলদিগকে সবল কর নাই, পীড়িতের চিকিৎসা কর নাই, ভগ্নাঙ্গের ক্ষত বাঁধ নাই, দূরীকৃতকে ফিরাইয়া আন নাই, হারাণের অন্বেষণ কর নাই, কিন্তু বল ও উপদ্রবপূর্ব্বক তাহাদের শাসন করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা দুর্বলদিগকে সবল কর নাই, পীড়িতের চিকিৎসা কর নাই, ভগ্নাঙ্গের ক্ষত বাঁধ নাই, দূরীকৃতকে ফিরাইয়া আন নাই, হারানের অন্বেষণ কর নাই, কিন্তু বল ও উপদ্রবপূর্বক তাহাদের শাসন করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা দুর্বলদের সবল কর নি, অসুস্থদের সুস্থ কর নি, আহতদের ঘা বেঁধে দাও নি। যারা বিপথে গেছে তাদের তোমরা ফিরিয়ে আন নি কিম্বা হারিয়ে যাওয়া লোকদের খোঁজ কর নি, বরং কড়া ও নিষ্ঠুরভাবে তাদের শাসন করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা দুর্বলদের সবল কর নি, অসুস্থদের সুস্থ কর নি, আহতদের ঘা বেঁধে দাও নি। যারা বিপথে গেছে তাদের তোমরা ফিরিয়ে আন নি কিংবা হারিয়ে যাওয়া লোকদের তালাশ কর নি, বরং কড়া ও নিষ্ঠুরভাবে তাদের শাসন করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্বল মেষদের যত্ন নাও নি, অসুস্থদের সারিয়ে তোলনি, আহতদের ক্ষত যত্ন করে বেঁধে দাওনি, তারা হারিয়ে গেলে খুঁজে আননি। তার পরিবর্তে, তাদের সঙ্গে তোমরা নিষ্ঠুর ব্যবহার করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা দুর্বলদের সবল কর নি, অসুস্থদের যত্ন নাও নি, আঘাত প্রাপ্তদের ক্ষতস্থান বেঁধে দাওনি| মেষদের মধ্যে কেউ কেউ পথভ্রষ্ট হলে তোমরা তাদের ফিরিয়ে আনোনি| তোমরা হারিয়ে যাওয়া মেষদের খুঁজতে যাওনি| না, তোমরা নিষ্ঠুর ও কড়া মনোভাব দেখিয়েছ–সেই ভাবেই তোমরা মেষদের পরিচালনা করতে চেয়েছ!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার দুর্বলদের সবল কর না, পীড়িতের চিকিৎসা কর নি, ভাঙা ক্ষত বাঁধনি, দূরের মানুষকে ফিরিয়ে আন নি, হারানের খোঁজ কর নি, কিন্তু শক্তি ও উপদ্রব করে তাদের শাসন করেছ।