Ezekiel 34:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পালকের অভাবে মেষগুলো ছিন্নভিন্ন হয়েছে; তারা বন্যপশুগুলোর খাদ্য হয়েছে, ছিন্নভিন্ন হয়ে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ছড়িয়ে পড়েছে কারণ তাদের পালক নেই আর ছড়িয়ে পড়ার দরুন তারা বন্যপশুদের খাবার হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পালকের অভাবে মেষগণ ছিন্নভিন্ন হইয়াছে; তাহারা বন্য পশু সকলের খাদ্য হইয়াছে, ছিন্নভিন্ন হইয়া গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পালকের অভাবে মেষগণ ছিন্নভিন্ন হইয়াছে; তাহারা বন্যপশু সকলের খাদ্য হইয়াছে, ছিন্নভিন্ন হইয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পালক নেই বলে তারা ছড়িয়ে পড়েছে এবং বুনো জন্তুর খাবার হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পালক নেই বলে তারা ছড়িয়ে পড়েছে এবং বুনো জন্তুর খাবার হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেষদের পালক না থাকায় তারা ছড়িয়ে পড়েছে, হিংস্র জন্তুর শিকার হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘আর এখন মেষেরা ছিন্ন ভিন্ন কারণ কোন মেষপালক নেই| তারা সব রকমের বন্য পশুর খাদ্যে পরিণত হয়েছে, তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর পালকের অভাবে মেষরা ছিন্নভিন্ন হয়েছে; তারা বন্য পশু সকলের খাদ্য হয়েছে, তারপর ছিন্নভিন্ন হয়েছ।