Ezekiel 34:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার মেষেরা সকল পর্বতে ও সকল উঁচু পাহাড়ের উপরে ভ্রমণ করছে; সমস্ত ভূতলে আমার মেষগুলো ছিন্নভিন্ন হয়েছে; তাদের খোঁজ বা সন্ধান করে, এমন কেউ নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার মেষেরা সমস্ত পাহাড় ও উচ্চ গিরির উপরে ঘুরে বেড়াচ্ছে। তারা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এবং তাদের খোঁজ করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার মেষেরা সকল পর্ব্বতে ও সকল উচ্চ গিরির উপরে ভ্রমণ করিতেছে; সমস্ত ভূতলে আমার মেষগণ ছিন্নভিন্ন হইয়াছে; তাহাদের অন্বেষণ কি সন্ধান করে, এমন কেহ নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার মেষেরা সকল পর্বতে ও সকল উচ্চ গিরির উপরে ভ্রমণ করিতেছে; সমস্ত ভূতলে আমার মেষগণ ছিন্নভিন্ন হইয়াছে; তাহাদের অন্বেষণ কি সন্ধান করে, এমন কেহ নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার মেষগুলো সমস্ত পাহাড়-পর্বতে ঘুরে বেড়াচ্ছে। তারা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে; কেউ তাদের খোঁজ করে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার ভেড়াগুলো সমস্ত পাহাড়-পর্বতে ঘুরে বেড়াচ্ছে। তারা গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে; কেউ তাদের তালাশ করে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফলে আমার মেষেরা পাহাড়ে পর্বতে দিশাহীন হয়ে ঘুরে বেড়িয়েছে, ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। কেউ তাদের খুঁজে আনেনি বা খোঁজার চেষ্টাও করেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার মেষপালরা সমস্ত পর্বত ও উপপর্বতে ঘুরে বেড়িযেছে, তারা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে গিয়েছে; তাদের খোঁজ করার ও তত্ত্বাবধান করার জন্য কেউ নেই|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার মেষেরা সব পর্বতে ও সব উচ্চ গিরির ওপরে ঘুরে বেড়াচ্ছে; সব ভূতলে আমার মেষেরা ছিন্নভিন্ন হয়েছে; তাদের খোঁজার কেউ নেই।