Ezekiel 34:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ বলেন, আমার জীবনের কসম, আমার পাল লুটদ্রব্য হয়েছে এবং আমার মেষগুলো বন্য পশুদের খাদ্য হয়েছে; কেননা পালক নেই এবং আমার পালকেরা আমার মেষদের খোঁজ করে নি; বরং সেই পালকেরা নিজেদেরকেই পালন করেছে, আমার মেষগুলোকে পালন করে নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, পালকের অভাবে আমার পাল লুটের জিনিস হয়েছে এবং বন্যপশুর খাবার হয়েছে, আর যেহেতু আমার পালকেরা আমার পালের খোঁজ করেনি বরং তারা নিজেদেরই দেখাশোনা করেছে আমার পালের যত্ন নেয়নি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, আমার পাল লুটদ্রব্য হইয়াছে, এবং আমার মেষগণ বন্য পশু সকলের খাদ্য হইয়াছে; কেননা পালক নাই, এবং আমার পালকেরা আমার মেষগণের অন্বেষণ করে নাই; বরং সেই পালকেরা আপনাদিগকেই পালন করিয়াছে, আমার মেষগণকে পালন করে নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, আমার পাল লুটদ্রব্য হইয়াছে, এবং আমার মেষগণ বন্যপশু সকলের খাদ্য হইয়াছে; কেননা পালক নাই, এবং আমার পালকেরা আমার মেষগণের অন্বেষণ করে নাই; বরং সেই পালকেরা আপনাদিগকেই পালন করিয়াছে, আমার মেষগণকে পালন করে নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি প্রভু সদাপ্রভু আমার জীবনের দিব্য দিয়ে বলছি যে, পালকের অভাবে আমার পাল লুটের জিনিস হয়েছে এবং বুনো জন্তুর খাবার হয়েছে। আমার পালকেরা আমার পালের খোঁজ করে নি এবং দেখাশোনাও করে নি; তার বদলে তারা নিজেদের দেখাশোনা করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আল্লাহ্‌ মালিক আমার জীবনের কসম খেয়ে বলছি যে, রাখালের অভাবে আমার পাল লুটের জিনিস হয়েছে এবং বুনো জন্তুর খাবার হয়েছে। আমার রাখালেরা আমার পালের খোঁজ করে নি এবং দেখাশোনাও করে নি; তার বদলে তারা নিজেদের দেখাশোনা করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সদা জাগ্রত ঈশ্বর, এ কথা যেমন সত্য, তেমনি ধ্রুব সত্য যে, আমার কথায় মনযোগ দেওয়াই তোমাদের পক্ষে মঙ্গলজনক। মেষপালকের অভাবে বন্য জন্তুরা আমার মেষদের আক্রমণ করেছে এবং খেয়ে ফেলেছে। আমার মেষপালকেরা মেষদের খোঁজার চেষ্টাও করে নি। তারা নিজেদের নিয়েই ব্যস্ত ছিল, মেষদের কথা ভুলেও ভাবেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার জীবনের দিব্য, আমি তোমার কাছে এই প্রতিশ্রুতি করছি| বন্য পশুরা আমার মেষ ধরে নিয়ে গেছে| হ্যাঁ, আমার মেষপাল বন্য পশুর খাদ্য হয়েছে কারণ তাদের প্রকৃত মেষপালক নেই| আমার মেষপালকরা মেষপালের যত্ন নেয়নি| না, তারা কেবল ঐ মেষদের মেরে খেয়েছে| তারা আমার মেষের পালকে চরাতে নিয়ে যায়নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“প্রভু সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য”, “কারণ আমার পাল লুটদ্রব্য হয়েছে এবং আমার মেষের মাঠের সব পশুদের খাদ্য হবে; (কারণ সেখানে কোনো মেষ পালক ছিল না এবং কোনো পালক আমার পালকে চাইতনা কিন্তু পালকেরা নিজেদের পাহারা দিত এবং আমার পালকে পালন করত না)”