Ezekiel 35:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বলেছ, এই দুই জাতি ও এই দুই দেশ আমারই হবে এবং আমরা তাদের অধিকারী হব, তবুও মাবুদ সেই স্থানে ছিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কারণ তুমি বলেছ, “এই দুই জাতি এবং দেশ আমাদের হবে আর আমরা সেগুলির অধিকারী হব,” যদিও আমি সদাপ্রভু সেখানে ছিলাম,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি বলিয়াছ, এই দুই জাতি ও এই দুই দেশ আমারই হইবে, এবং আমরা তাহাদের অধিকারী হইব, তথাপি সদাপ্রভু সেই স্থানে ছিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি বলিয়াছ, এই দুই জাতি ও এই দুই দেশ আমারই হইবে, এবং আমরা তাহাদের অধিকারী হইব, তথাপি সদাপ্রভু সেই স্থানে ছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘আমি সদাপ্রভু যদিও ইস্রায়েল ও যিহূদায় উপস্থিত ছিলাম তবুও তুমি বলেছ যে, এই দুই দেশের লোকেরা ও তাদের দেশ তোমাদের হবে এবং তোমরা তা অধিকার করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘আমি মাবুদ যদিও ইসরাইল ও এহুদায় উপস্থিত ছিলাম তবুও তুমি বলেছ যে, এই দুই দেশের লোকেরা ও তাদের দেশ তোমাদের হবে এবং তোমরা তা অধিকার করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি বলেছিলে যে যিহুদা ও ইসরায়েল—এই দুটি জাতি তাদের দেশসহ তোমারই অধীন, তুমিই তাদের মালিক, যদিও আমি, প্রভু পরমেশ্বরই তাদের প্রকৃত ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা বলেছিলে, “ঐ দুই জাতি ও দেশ ইস্রায়েল ও যিহূদা আমাদের হবে, তা আমাদের নিজস্ব অধিকারে থাকবে|” কিন্তু প্রভু সেখানে রয়েছেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বলেছ, “দুই জাতি এবং এই দুই দেশ আমাদের হবে এবং আমরা তাদের অধিকারী হব,” যখন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন