Ezekiel 35:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য, সার্বভৌম মাবুদ বলেন, আমার জীবনের কসম, তুমি যেমন তাদের প্রতি নিজের বিদ্বেষ অনুযায়ী কাজ করেছ, তেমনি আমি তোমার সেই ক্রোধ ও ঈর্ষার অনুযায়ী কাজ করবো এবং যখন তোমার বিচার করবো, তখন তাদের মধ্যে নিজের পরিচয় দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এজন্য, সার্বভৌম সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য দিয়ে বলছি, তাদের প্রতি ঘৃণায় তুমি যেমন রাগ ও হিংসা দেখিয়েছ সেই অনুসারেই আমি তোমার সঙ্গে ব্যবহার করব এবং আমি যখন তোমার বিচার করব তখন তাদের মধ্যে আমি নিজেকে প্রকাশ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তুমি যেমন তাহাদের প্রতি নিজ দ্বেষের অনুযায়ী কর্ম্ম করিয়াছ, তেমনি আমি তোমার সেই ক্রোধ ও ঈর্ষার অনুযায়ী কর্ম্ম করিব, এবং যখন তোমার বিচার করিব, তখন তাহাদের মধ্যে আপনার পরিচয় দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তুমি যেমন তাহাদের প্রতি নিজ দ্বেষের অনুযায়ী কর্ম করিয়াছ, তেমনি আমি তোমার সেই ক্রোধ ও ঈর্ষার অনুযায়ী কর্ম করিব, এবং যখন তোমার বিচার করিব, তখন তাহাদের মধ্যে আপনার পরিচয় দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি প্রভু সদাপ্রভু আমার জীবনের দিব্য দিয়ে বলছি যে, তাদের প্রতি ঘৃণায় তুমি যেমন রাগ ও হিংসা দেখিয়েছ সেই হিসাবেই আমি তোমার সংগে ব্যবহার করব; আমি যখন তোমার বিচার করব তখন তাদের মধ্যে আমি নিজেকে প্রকাশ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি আল্লাহ্ মালিক আমার জীবনের কসম খেয়ে বলছি যে, তাদের প্রতি ঘৃণায় তুমি যেমন রাগ ও হিংসা দেখিয়েছ সেই হিসাবেই আমি তোমার সংগে ব্যবহার করব; আমি যখন তোমার বিচার করব তখন তাদের মধ্যে আমি নিজেকে প্রকাশ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই, আমি সর্বাধিপতি প্রভু, সদাজাগ্রত ঈশ্বর, একথা যেমন সত্য, তেমনি একথাও ধ্রুব সত্য যে আমার প্রজাদের প্রতি তোমার ক্রোধ, তোমার ঈর্ষা ও তোমারই ঘৃণা দিয়ে তোমার প্রতিশোধ নেব। তারা জানবে যে তাদের প্রতি তোমরা যা করেছ তারই প্রতিশোধে আমি তোমাদের শাস্তি দিচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং প্রভু আমার সদাপ্রভু বলেন, “তোমরা আমার প্রজাদের প্রতি ঈর্ষান্বিত ছিলে| তোমরা তাদের প্রতি রোধ ও আমার প্রতি ঘৃণার মনোভাব দেখিয়েছিলে, তাই আমার জীবনের দিব্য দিয়ে আমি প্রতিশ্রুতি করে বলছি- তুমি যেমনভাবে তাদের আঘাত করেছ, তেমন ভাবেই আমি তোমাদের শাস্তি দেব| আমি তোমাদের শাস্তি দিলে আমার প্রজারা জানবে যে আমি তাদের সাথে আছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই, আমি যেমন জীবন্ত প্রভু সদাপ্রভু বলেন, তাই তোমার রাগ অনুযায়ী আমি করবো তেমনি আমি তোমার সেই রাগ ও ঈর্ষা অনুযায়ী কাজ করব এবং যখন তোমার বিচার করব, তখন তাদের মধ্যে নিজের পরিচয় দেব।