Ezekiel 35:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি জানবে যে, আমি মাবুদ তোমার সেসব নিন্দাবাদ শুনেছি, যা তুমি ইসরাইলের পর্বতমালার বিষয়ে বলেছ; তুমি বলেছ, সেগুলো ধ্বংসস্থান, সেগুলো গ্রাস করার জন্যই আমাদের দেওয়া হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তুমি জানবে যে, তুমি ইস্রায়েলের সব পাহাড়ের বিরুদ্ধে যেসব অপমানের কথা বলেছ তা আমি সদাপ্রভু শুনেছি। তুমি বলেছ, “সেগুলি ধ্বংস হয়ে পড়ে আছে এবং তা গ্রাস করার জন্য আমাদের দেওয়া হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি জানিবে যে, আমি সদাপ্রভু তোমার সেই সকল নিন্দাবাদ শুনিয়াছি, যাহা তুমি ইস্রায়েলের পর্ব্বতগণের বিষয়ে বলিয়াছ; তুমি বলিয়াছ, সে সকল ধ্বংসস্থান, সেগুলি গ্রাসার্থে আমাদিগকে দত্ত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি জানিবে যে, আমি সদাপ্রভু তোমার সেই সকল নিন্দাবাদ শুনিয়াছি, যাহা তুমি ইস্রায়েলের পর্বতগণের বিষয়ে বলিয়াছ; তুমি বলিয়াছ, সেই সকল ধ্বংসস্থান, সেইগুলি গ্রাসার্থে আমাদিগকে দত্ত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় তুমি জানবে যে, তুমি ইস্রায়েলের পাহাড়-পর্বতের বিরুদ্ধে যে সব অপমানের কথা বলেছ তা আমি সদাপ্রভু শুনেছি। তুমি বলেছ যে, সেগুলো ধ্বংস হয়ে পড়ে আছে এবং তা গ্রাস করবার জন্য তোমাকে দেওয়া হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় তুমি জানবে যে, তুমি ইসরাইলের পাহাড়-পর্বতের বিরুদ্ধে যে সব কুফরী করেছ তা আমি মাবুদ শুনেছি। তুমি বলেছ যে, সেগুলো ধ্বংস হয়ে পড়ে আছে এবং তা গ্রাস করবার জন্য তোমাকে দেওয়া হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখনই তোমরা জানবে যে আমি প্রভু পরমেশ্বর, তোমাদের প্রচণ্ড ঘৃণাভরে বলতে শুনেছি যে ইসরায়েলের পাহাড়-পর্বত জনশূন্য। সেগুলি আত্মসাৎ করার জন্য তোমাদের দেওয়া হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তোমরা এও জানবে যে আমি তোমাদের সব নিন্দা শুনেছি| “তোমরা জেরুশালেমের পর্বতের বিরুদ্ধে বহু মন্দ কথা বলেছিলে; বলেছিলে, ‘ইস্রায়েল ধ্বংস হয়েছে! আমরা তাদের খাদ্যের মত চিবিয়ে খাব!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তুমি জানবে যে, আমি সদাপ্রভু তোমার সেই সব অবজ্ঞার বিষয় শুনেছি, যখন তুমি ইস্রায়েলের পর্বতের বিপক্ষে বললে; তুমি বললে; তারা জনশূন্য তারা আমাদেরকে গ্রাসের জন্য দিয়েছেন।