Ezekiel 35:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ইসরাইল-কুলের অধিকার ধ্বংস হতে দেখে যেমন আনন্দ করেছ, আমি তোমার সঙ্গে তেমনি ব্যবহার করবো; হে সেয়ীর পর্বত, তুমি ধ্বংস হবে, ইদোমের সমস্ত স্থান ধ্বংস হবে; তাতে লোকে জানবে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল কুলের অধিকার হিসেবে যে দেশ পেয়েছে তা জনশূন্য দেখে তুমি যেমন আনন্দ করেছ তেমনি করে আমি তোমার সঙ্গে ব্যবহার করব। হে সেয়ীর পাহাড়, তুমি এবং ইদোমের বাকি সমস্ত জায়গা জনশূন্য হবে। তখন লোকে জানবে যে আমিই সদাপ্রভু।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-কুলের অধিকার ধ্বংসিত দেখিয়া যেরূপ আনন্দ করিয়াছ, আমি তোমার সহিত সেইরূপ ব্যবহার করিব; হে সেয়ীর পর্ব্বত, তুমি ধ্বংস হইবে, সমস্ত ইদোম, তাহার সমস্তই হইবে; তাহাতে লোকে জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-কুলের অধিকার ধ্বংসিত দেখিয়া যেরূপ আনন্দ করিয়াছ, আমি তোমার সহিত সেইরূপ ব্যবহার করিব; হে সেয়ীর পর্বত, তুমি ধ্বংস হইবে, সমস্ত ইদোম, তাহার সমস্তই হইবে; তাহাতে লোকে জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েল জাতি অধিকার হিসাবে যে দেশ পেয়েছে তা জনশূন্য দেখে তুমি যেমন আনন্দ করেছ তেমনি করে আমি তোমার সংগে ব্যবহার করব। হে সেয়ীর পাহাড়, তুমি ও ইদোমের বাকী সমস্ত জায়গা জনশূন্য হবে। তখন লোকে জানবে যে, আমিই সদাপ্রভু।’”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইল জাতি অধিকার হিসাবে যে দেশ পেয়েছে তা জনশূন্য দেখে তুমি যেমন আনন্দ করেছ তেমনি করে আমি তোমার সংগে ব্যবহার করব। হে সেয়ীর পাহাড়, তুমি ও ইদোমের বাকী সমস্ত জায়গা জনশূন্য হবে। তখন লোকে জানবে যে, আমিই মাবুদ।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের বিপর্যয়ে তুমি যে ভাবে উল্লসিত হয়েছিলে, তোমার নিজের দশাও ঠিক সেই রকমই হবে। সেইর-এর পর্বতমালা তথা সারা ইদোম ধ্বংস হয়ে যাবে। তখন সকলে জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল দেশ ধ্বংস হবার সময় তুমি আনন্দিত হয়েছিলে| আমি তোমাদের সঙ্গে একই রকম ব্যবহার করব| সেয়ীর পর্বত ও সমস্ত ইদোম দেশ ধ্বংস হবে| তখন তোমরা জানবে যে আমিই প্রভু|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ইস্রায়েল কুলের অধিকার ধ্বংস দেখে যেমন আনন্দ করেছ, আমি তোমার সঙ্গে সেরকম ব্যবহার করব; তুমি জনশূন্য হবে সেয়ীরপর্বত এবং ইদোমের সকলে-তার সব, তারপর তারা জানবে যে আমি সদাপ্রভু।