Ezekiel 35:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাকে বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে সেয়ীর পর্বত, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার বিরুদ্ধে আমার হাত বাড়িয়ে দেব এবং তোমাকে ধ্বংসের ও বিস্ময়ের পাত্র করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং বলো: ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে সেয়ীর পাহাড়, আমি তোমার বিরুদ্ধে, আমার হাত বাড়িয়ে তোমাকে একটি জনশূন্য পতিত জমি করে রাখব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে সেয়ীর পর্ব্বত, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার বিরুদ্ধে আমার হস্ত বিস্তার করিব, এবং তোমাকে ধ্বংসের ও বিস্ময়ের পাত্র করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে সেয়ীর পর্বত, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার বিরুদ্ধে আমার হস্ত বিস্তার করিব, এবং তোমাকে ধ্বংসের ও বিস্ময়ের পাত্র করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্রভু বলছেন, ‘হে সেয়ীর পাহাড়, আমি তোমার বিপক্ষে; আমি তোমার বিরুদ্ধে আমার হাত বাড়িয়ে তোমাকে একটা জনশূন্য পতিত জমি করে রাখব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ মালিক বলছেন, ‘হে সেয়ীর পাহাড়, আমি তোমার বিপক্ষে; আমি তোমার বিরুদ্ধে আমার হাত বাড়িয়ে তোমাকে একটা জনশূন্য পতিত জমি করে রাখব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সর্বাধিপতি প্রভু যে কথা বলি, জানিয়ে দাও সেই কথা সেখানকার অধিবাসীদের। তাদের বল: আমি তোমার শত্রু হে ইদোমের পর্বতরাজি! আমি তোমাকে বিধ্বস্ত এক পতিত স্থানে পরিণত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাকে বল, ‘প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেন: “‘সেয়ীর পর্বত, আমি তোমার বিরুদ্ধে! আমি তোমাকে শাস্তি দেব; তোমাকে একটি শূন্য অকর্মণ্য ভূমি করে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা বল, প্রভু সদাপ্রভু এ কথা বলেন; দেখ, আমি তোমার বিরুদ্ধে সেয়ীর পর্বত এবং আমি হাত দিয়ে তোমাকে আঘাত করবো এবং তোমাকে জনশূন্য এবং ভয়গ্রস্ত করব।