Ezekiel 35:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার নগরগুলোকে উৎসন্ন স্থান করবো এবং তুমি ধ্বংস হবে, তাতে তুমি জানবে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার নগরগুলি ধ্বংসস্থান করব এবং তুমি হবে জনশূন্য। তখন তুমি জানবে যে আমিই সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার নগর সকল উৎসন্ন স্থান করিব, এবং তুমি ধ্বংস হইবে, তাহাতে তুমি জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার নগর সকল উৎসন্ন স্থান করিব, এবং তুমি ধ্বংস হইবে, তাহাতে তুমি জানিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার শহরগুলো আমি ধ্বংসস্থান করব এবং তুমি জনশূন্য হবে। তখন তুমি জানবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার শহরগুলো আমি ধ্বংসস্থান করব এবং তুমি জনশূন্য হবে। তখন তুমি জানবে যে, আমিই মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সমস্ত নগরীকে আমি ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দেব, তুমি উচ্ছন্নে যাবে তখনই তুমি জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমার শহর সকল ধ্বংস করব| আর তুমি শূন্য হবে| তখন তুমি জানবে যে আমিই প্রভু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার শহর ধ্বংস করব এবং তুমি জনশূন্য হবে, তারপর তুমি জানবে যে, আমি সদাপ্রভু।